আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো নানা আয়োজনে উদ্যাপিত হতে যাচ্ছে বাংলা নতুন বছর। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে হচ্ছে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকালে বাণী দিয়েছেন
চট্টগ্রামের ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল মিছিল নিয়ে গিয়ে মঞ্চ এবং আশপাশের চেয়ার–টেবিল ভাঙচুর করে। এ সময় তারা শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ডিসি হিলে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে
এক সপ্তাহ দর-কষাকষি ও সরকারের সঙ্গে বৈঠকের পর অবশেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছেন ভোজ্যতেল মিলমালিকেরা। এর ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ১৭৫ টাকা ছিল। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম ঘোষণার পর আজ থেকেই তা কার্যকর হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশিক নগর এলাকায় একটি জলাশয় থেকে কালো রঙের একটি দামী নোয়াহ মাইক্রোবাস উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের চোখে পড়ে অর্ধ-ডুবন্ত অবস্থায় পড়ে থাকা মাইক্রোটি। পরে তারা দ্রুত কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মাইক্রোটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। জলাশয়ের পানিতে আংশিক ডুবে থাকা অবস্থায় মাইক্রোটি দেখতে
বাংলা নববর্ষ ১৪৩২ বরণে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ‘আমার মুক্তি আলোয় আলোয়’ প্রতিপাদ্য নিয়ে এবারের বর্ষবরণ অনুষ্ঠান সাজানো হয়েছে প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে। পহেলা বৈশাখ, সোমবার (১৪ এপ্রিল) প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই নববর্ষকে স্বাগত জানাবে ছায়ানট। রোববার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রমনা বটমূলে চূড়ান্ত মঞ্চে মহড়া অনুষ্ঠিত হয়। মঞ্চটি অর্ধবৃত্তাকার, দৈর্ঘ্য ৭২ ফুট
রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী ডেস্ক রিপোর্ট ॥ চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ—‘রেজিক’, ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ এবং ‘পেচেঙ্গা’—চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, রুশ মিলিটারি, এয়ার
পহেলা বৈশাখ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাংলা ১৪৩২ সালের প্রথম দিনকে সামনে রেখে রোববার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এ আনন্দঘন উপলক্ষে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ‘পহেলা বৈশাখ’ বাঙালি সংস্কৃতির অন্যতম অনন্য ও লালিত উৎসব। এটি কেবল একটি ক্যালেন্ডারের
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (২৮) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে কুলাউড়া ফায়ার স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান,
বাংলাদেশে স্বাস্থ্য খাতে উন্নয়নের অংশ হিসেবে চীনের সহায়তায় তিনটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রস্তুতি চলছে। রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এ তথ্য জানান। তিনি বলেন, “নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এর জন্য প্রাথমিকভাবে ১৬ একর জমি চিহ্নিত করা হয়েছে। বিষয়টি সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে
রাজবাড়ীতে আন্তঃজেলা শীর্ষ ডাকাতদলের সরদার খোরশেদ অরফে বোমা খোরশেদ (৫৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার (১৩ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন। শনিবার (১২ এপ্রিল) ঢাকা জেলার আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করা হয়। খোরশেদ অরফে বোমা খোরশেদ রাজবাড়ী জেলার চন্দনী হরিণধারা এলাকার আঃ মন্ডলের ছেলে। পুলিশ জানায়, এ সময় তার কাছ
সাতক্ষীরার আশাশুনি সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও একটি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৩ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার সদর বাজারের উপজেলা পরিষদ মোড়সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায় বাজার সংলগ্ন এলাকার বাসিন্দারা। আগুন
বরিশাল নগরীতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে গিয়ে নানা বাধায় বিপাকে পড়েছে বরিশাল সিটি করপোরেশন। শুক্রবার সিএনবি রোডের শাহানারা পার্ক সংলগ্ন চৌমাথা কাজীপাড়া এলাকায় অবস্থিত পাবলিক হেলথ অফিসের সামনে প্রায় ১৫টি দোকান উচ্ছেদের চেষ্টা চালালে দখলদারদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের প্রতিবাদের মুখে পড়তে হয় কর্পোরেশনকে। উচ্ছেদ অভিযানে সড়কে বসে প্রতিবাদ জানান অবৈধ দোকান মালিকরা। তারা দাবি করেন, উচ্ছেদ করতে হলে আগে তাদের পুনর্বাসনের
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি টিউবওয়েল থেকে পানি আনাকে কেন্দ্র করে দুই মেম্বারপন্থী লোকজনের মধ্যে তিন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এবং পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (১৩ এপ্রিল) সকাল সোয়া ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জলসুখা ইউনিয়নের মধ্যপাড়ায় সংঘর্ষটি ঘটে। সংঘর্ষে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমানসহ আরও
সারা দেশের সব মসজিদে এক সময়, দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মুসল্লিদের বিভ্রান্তি দূরীকরণ ও সুশৃঙ্খলতা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার (১৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় পরিচালক ও জেলা উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পাবনার পাকশী পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌ চ্যানেলে নৌযান চলাচলের চার্জ আদায়ের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নিয়ম অনুযায়ী এক বছরের জন্য ইজারা নিয়েছিলেন ব্যবসায়ী মো. আবু সাঈদ খান। কিন্তু প্রশাসনিক জটিলতা, নিরাপত্তার অভাব এবং সুনির্দিষ্ট সীমানা চিহ্ন না থাকায় শুরু থেকেই চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাঁকে। ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাহান পট্টি আদিবাসী এলাকায় ঘরের ভেতর ও আঙিনায় সুকৌশলে চোলাই মদ তৈরির কাঁচামাল মজুত ও চোলাই মদ উৎপাদনের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার চোলাই মদ ও কাঁচামাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
মৌলভীবাজার জেলার চা-বাগান অধ্যুষিত শ্রীমঙ্গল উপজেলার প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু প্রায় এক মাস ধরে এ হাসপাতালে সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রসূতিরা। সরকারি হাসপাতালে সিজার অপারেশন বন্ধ থাকায় শত শত প্রসূতিকে বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে যেতে হচ্ছে, যা অতিরিক্ত ব্যয়বহুল এবং অনেকের সামর্থ্যের বাইরে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০২২ সালে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ীতে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে ২০ নেতাকর্মীরা আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে বিচারক মো. তামজিদ আহমেদ এ আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ সুজন, সাজ্জাদুল কবির জিম, ইব্রাহিম মণ্ডল, দেলোয়ার হোসেন রনি,
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পাঙ্গাস মুক্তা ও তার স্বামী ইব্রাহিমের বিরুদ্ধে এবার পবিত্র কোরআনের সূরা ফাতেহা অবমাননার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। ধর্মপ্রাণ মুসলমানসহ সচেতন নাগরিকরা এই কনটেন্টের বিরুদ্ধে নিন্দা জানিয়ে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। ঘটনার সূত্রপাত ঘটে গত শনিবার বিকেলে, যখন একটি কনটেন্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বরিশাল নগরীর কলেজ এভিনিউতে আলোচিত ব্যবসায়ী মাসুদুর রহমান হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলার মূল অভিযুক্ত প্রেমিকা হাফিজা বেগম শান্তা ও তার সহযোগী শওকত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত ৯ এপ্রিল কলেজ এভিনিউর জিমি ভবনের দোতলায় এক ভাড়া বাসায় পরকীয়াজনিত বিরোধের জেরে ব্যবসায়ী মাসুদুর রহমান ছুরিকাহত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় বরিশাল শের-ই-বাংলা
নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর অঞ্চল গাজা উপত্যকা। সর্বশেষ পরিস্থিতিতে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহকে পুরোপুরি দখল করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শনিবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী ‘মোরাগ করিডর’ দখলে নিয়ে রাফাহকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গত প্রায় দেড় বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে রাফাহ ছিল বাস্তুচ্যুত
জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ডিসেম্বর মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি এই আহ্বান জানান শনিবার বিকেলে যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে। সেখানে কমিশনের দুই সদস্য প্রফেসর আলী রীয়াজ এবং ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে তার মতবিনিময় হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ শোভাযাত্রার জন্য প্রস্তুত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ নামের দুটি প্রতীকী মোটিফ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টিকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ ও সংশ্লিষ্টরা। চারুকলার সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, কালো রঙের টি-শার্ট পরা এবং মুখে মাস্ক
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বেড়িবাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’। শনিবার (১২ এপ্রিল) স্টার্টনেট ওয়ার্ক-এর সহযোগিতায় এবং উত্তরণ-এর উদ্যোগে “Emergency Relief Assistance for Embankment Breach-Affected Communities in Anulia Union, Assasuni” প্রকল্পের আওতায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্পের প্রথম ধাপে ৫০০ পরিবারের মধ্যে থেকে প্রাথমিকভাবে ৬৮ জন ক্ষতিগ্রস্তকে হাইজিন ও ডিগনিটি কিটস এবং নগদ অ্যাপসের মাধ্যমে