রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ, কসবায় ভারতীয় চোরাকারবারি আটক

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৫ মে ২০২৫, ১৯:৪৫

শেয়ার করুনঃ
গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ, কসবায় ভারতীয় চোরাকারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিজিবির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আটক ব্যক্তি ভারতের নাগরিক এবং তার নাম সুজন বর্মন বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার গভীর রাতে কসবা সীমান্ত দিয়ে একটি চোরাকারবারি সিন্ডিকেটের সহায়তায় সুজন বর্মন বাংলাদেশে প্রবেশ করে। সে সময় সে গুলিবিদ্ধ অবস্থায় ছিল। তার এই অনুপ্রবেশের খবরে বিজিবি গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান তৎপরতা জোরদার করে।

বিজিবির বিভিন্ন ইউনিট সারাদেশে ব্যাপকভাবে তথ্য সংগ্রহে নামে এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হয়। এরই ধারাবাহিকতায় বিজিবির একটি টহলদল সোমবার রাজধানীর মগবাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে তার অবস্থান নিশ্চিত করে।

আরও

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাকে শনাক্ত ও আটক করা হয়। সুজন বর্মন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, সুজনকে আটকের পর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, সুজন বর্মনের শরীরের বাঁ পাশে গুলির চিহ্ন রয়েছে এবং ধারণা করা হচ্ছে, সীমান্ত পেরোনোর সময় কোনো সংঘর্ষের মধ্যে সে পড়েছিল।

ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারি চক্রটির অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ ও তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিজিবি কসবা ভারতীয় চোরাকারবারিগুলিবিদ্ধ ভারতীয় নাগরিক আটককসবা সীমান্ত অনুপ্রবেশসুজন বর্মন মগবাজার হাসপাতাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সর্বশেষ সংবাদ

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত তিন

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত তিন

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ডাকাতদের গাড়ির ধাক্কায় পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টায় সলঙ্গা থানা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান।

বাবাকে খুন করে হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও

বাবাকে খুন করে হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়েজ আলী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে। যদিও শুক্রবার রাতেই এ ঘটনা ঘটে, পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি। শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল ও

প্রাইভেট পড়ানোর আশ্বাসে উপবৃত্তির সিম আটকে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রাইভেট পড়ানোর আশ্বাসে উপবৃত্তির সিম আটকে অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং সিমকার্ড আটকে রেখে প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় নিজাম উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের কাছ থেকে উপবৃত্তির সিমকার্ড ফেরত এবং আত্মসাৎ হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন দপ্তরে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী পরিবার। জানা গেছে, উপজেলার মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা মন্ডলের বাবা সুজন মন্ডল একজন মাছ বিক্রেতা।

আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই নদী থেকে আলীমুদ্দীন (৮৫) নামে এক মানসিক প্রতিবন্ধী ও অবিবাহিত বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রাম সংলগ্ন আত্রাই নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলীমুদ্দীন পার্শ্ববর্তী মান্দা উপজেলার শিবনগর ঘোষপাড়া গ্রামের মৃত দুখুর মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

দীর্ঘ ছয় মাস পর অবশেষে খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ১৩টি দানবাক্স খোলা হয়। সাধারণত তিন থেকে চার মাস পরপর এই দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হওয়ায় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মসজিদ প্রাঙ্গণে ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড়