প্রকাশ: ৫ মে ২০২৫, ২১:১৭

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ধান চাষে যুগান্তকারী পরিবর্তন এনেছে যান্ত্রিকীকরণ এবং নতুন উদ্ভাবনী ব্রি ধান-১০২। উপজেলার ইউছুফপুর গ্রামের একটি ৫০ একরের সমলয় মাঠে এবার এই ধান চাষে অভাবনীয় সফলতা পেয়েছেন কৃষকরা। ফলন যেমন বেড়েছে, তেমনি সময় ও খরচে সাশ্রয় ঘটেছে।
