বরিশালের বানারীপাড়া উপজেলায় একের পর এক ডাকাতির ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন ছিলেন। সম্প্রতি দক্ষিণ বাইশারী গ্রামে সংঘটিত এক সশস্ত্র ডাকাতির ঘটনায় তিন সদস্যের একটি ডাকাত চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বরগুনার শিয়ালিয়া এলাকার সেলিম (৫২), বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের বাদশা (৫০) এবং সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের ডালিম (৪৮)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সোমবার রাতে গোপন
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার মাঠপাড়া এলাকায় এক ব্যক্তি হত্যাচেষ্টার শিকার হলে তার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে, যখন স্থানীয় মাদক ব্যবসায়ী ইনসাফ আলী সহ কয়েকজন ব্যক্তি জিয়া হোসেন নামের এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আঘাত করতে উদ্যত হয়। এর প্রতিবাদে এলাকাবাসী গত বুধবার সকালে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন পালন করে, যার লক্ষ্য ছিল মাদক ব্যবসায়ী ইনসাফ আলী এবং তার
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের পাঁচটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে ২৩ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রথমে গনিপুর গ্রামে পাগলা কুকুরটি পাঁচজনকে কামড়ায়, এরপর মাহমুদপুর, ভারারিয়া ও হাউলভাঙ্গা গ্রামেও ছুটে গিয়ে দুটি শিশুসহ আরো ছয়জনকে কামড়ে আহত করে। এলাকাবাসী কুকুরটিকে ধাওয়া করলে এটি চাতুটিয়া ও হরিদেববাড়ী গ্রামে প্রবেশ করে এবং সেখানে আরো ১২ জনকে কামড়ে আহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকী এলাকায় বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। মৃতদের মধ্যে ইরিনা (১৫), প্রিয়া (১৫) ও বর্ষা (১৫) নামে তিন তরুণী ছাত্রীর নাম প্রকাশ পেয়েছে। তারা স্থানীয় চরটেকী গ্রামের বাসিন্দা। ইরিনা ছিলেন জালাল উদ্দিনের মেয়ে, প্রিয়া বাদল মিয়ার মেয়ে, এবং
কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনার পারদ ক্রমাগত চড়ছে। ২৬ জনের প্রাণহানির ঘটনায় ভারত শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করে আসছে, যদিও ইসলামাবাদ বারবার বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়ে আসছে। দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধাবস্থা দিন দিন বাস্তব হয়ে উঠছে। ভারতের পদক্ষেপে সীমান্তে সেনাদের মধ্যে প্রতিদিন গুলি বিনিময়
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ১০ দিনের দীর্ঘ ছুটি, যা দেশের কর্মজীবী সমাজে স্বস্তি ও আনন্দের বার্তা বয়ে এনেছে। তবে এই ছুটির মধ্যেও রয়েছে কিছু শর্ত। ঈদের ছুটি উপভোগ করতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগাম কাজের জন্য ১৭ মে ও ২৪ মে, এই দুই শনিবার অফিস করতে হবে। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড
ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই সভায় উপস্থিত ছিলেন সরকারের অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভার সদস্যরা, যাঁরা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিটি মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত, গৃহীত কর্মসূচি এবং সামনে নেওয়া পদক্ষেপ
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা 'সিতারে জমিন পার' নিয়ে, যা ২০০৭ সালের কালজয়ী ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল। বহুদিন ধরেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সোমবার প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম পোস্টার, সঙ্গে জানানো হয়েছে ট্রেইলার এবং মুক্তির তারিখ। এই সিক্যুয়েলে আমির খানের সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ,
মস্কোর ওপর ইউক্রেনের দ্বিতীয় রাতের ড্রোন হামলা তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। মস্কোর চারটি প্রধান বিমানবন্দর নিরাপত্তার কারণে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও ইউক্রেন হামলার দায় স্বীকার করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (৬ মে) এই হামলার তথ্য প্রকাশ করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, গত রাতে শহরের বিভিন্ন অংশে অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন আক্রমণ চালানোর চেষ্টা করেছিল। তবে রাশিয়া দাবি
দীর্ঘ চার মাস পর বাংলাদেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের বিশেষ বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার দুই পুত্রবধূ, জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন ঢাকা পোস্টকে জানান, খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি নিরাপদে ঢাকায় পৌঁছেছে।
মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়। আজহারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী শিশির মনির। এর আগে, ২০২০ সালের ১৯ জুলাই আজহারুল ইসলাম মৃত্যুদণ্ড বহাল রাখা রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার
ইউরোপীয় ইউনিয়ন বৈজ্ঞানিক গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে একটি বড়সড় পদক্ষেপ নিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন সম্প্রতি প্যারিসে এক অনুষ্ঠানে ঘোষণা করেছেন, ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে ইউরোপে শীর্ষস্থানীয় গবেষকদের আকর্ষণ করতে ৫০০ মিলিয়ন ইউরোর একটি তহবিল গঠন করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ইউরোপকে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করা। ভন ডার লেইন বলেন, "বিজ্ঞান
কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। সীমান্ত জুড়ে বাড়ছে সামরিক সরঞ্জাম ও নজরদারি। এতে করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারই প্রস্তুতি হিসেবে আগাম ব্যবস্থা নিচ্ছে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীর। সীমান্তবর্তী অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে আটার মজুদের ওপর। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আজাদ জম্মু ও
সৌদি আরব সরকার এবছরের হজ মৌসুমকে ঘিরে নিয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, পবিত্র হজ পালনকারীদের জন্য নিরাপত্তা ও সেবার ক্ষেত্রে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পবিত্র মক্কা ও মদিনা নগরীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়। হজযাত্রীদের আগমন শুরু হওয়ায় বিমানবন্দর ও বন্দরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেখানে
দীর্ঘ চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসাকে রাজনৈতিক উত্তরণের প্রতীক হিসেবে দেখছে বিএনপি। মঙ্গলবার (৬ মে) সকালে বিমানবন্দরে দলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নেওয়ার সময় একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সময়ে খালেদা জিয়ার ফিরে আসা আমাদের আন্দোলনকে শক্তিশালী করবে।" মির্জা ফখরুল বলেন, “যিনি জীবনভর গণতন্ত্রের
গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই উপত্যকা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১১৯ জন আহত হয়েছেন। এতে করে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৬০০ জনে এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৮ হাজার ৬১০ জন। আল জাজিরা ও আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্কের সংখ্যা
নোয়াখালীর সোনাইমুড়ী বাইপাস এলাকা থেকে লক্ষ্মীপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৫ মে) রাতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মো. জুলফিকারকে (২৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তার জুলফিকার লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার সৈয়দপুনর কাশেম ভূঁইয়ার বাড়ির বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি ২০১৪ সালে সংঘটিত আলোচিত ব্যবসায়ী আব্দুল মান্নান ভূঁইয়া হত্যা মামলার যাবজ্জীবন
দীর্ঘ চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকার রাজপথে সৃষ্টি হয়েছে এক মহাসমাবেশের চিত্র। নেত্রীর আগমন উপলক্ষে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গুলশান পর্যন্ত সজ্জিত হয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীতে। খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি মঙ্গলবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দর এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে ৩টি রেজিস্ট্রেশনবিহীন চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে বড়লেখা উপজেলার দাসের বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বড়লেখা উপজেলার চন্দ্রগ্রাম গ্রামের রাজন আহমেদ মাসুম (২৪), সিলেট জেলার ওসমানীনগর উপজেলার শষারকান্দি গ্রামের সাইফুল ইসলাম (১৯), পূর্ব মোবারকপুর গ্রামের মোস্তাকিম আহমেদ নাহিদ (২০)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্সের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে স্থাপিত বিআইডব্লিউটিসি’র ট্রাক ওয়েট স্কেলে অতিরিক্ত পণ্য (ওভারলোড) পরিবহনের দায়ে ৪টি পণ্যবাহী ট্রাকের চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার (৫ মে) রাত ৯ টার দিকে গোয়ালন্দ উপজেলার সংলগ্ন স্থাপিত ওয়েট স্কেলে ট্রাকগুলো পরিমাপ করতে আসলে অতিরিক্ত পণ্য পরিবহন করায় ৪টি ট্রাক আটক করা হয়। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৫
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে অপহরন করে ১০ মাস ধরে ধর্ষন এবং মামলা তুলে না নিলে নির্যাতিতার পরিবারকে প্রান নাশের হুমকি দেয়ায় নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর বাবা। রোববার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগীর বাবা বলেন, দীর্ঘদিন ধরে আকাশ নামের এক ছেলে তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার প্রায় ২ লাখ ৫২ হাজার ৪৪৬ জন মানুষের প্রধান চিকিৎসা সেবা কেন্দ্র হল ৩১ শয্যা বিশিষ্ট রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসক, ওষুধ, সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় পদ শূন্য থাকার কারণে সেবার মান মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র দুইজন চিকিৎসক, ডা. গোলাম কিবরিয়া এবং ডা. অসীম কুমার বিশ্বাস, কর্মরত রয়েছেন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. আবুল হোসেন কে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমুদ্দিন পাড়া এলাকার মৃত ইমান আলী প্রামানিকের ছেলে। তিনি গোয়ালন্দ উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা
পাকিস্তান-ভারতের মধ্যে সম্পর্ক যখন নতুন করে উত্তপ্ত, ঠিক এমন সময় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তুর্কি নৌবাহিনীর যুদ্ধজাহাজ করাচি বন্দরে নোঙর করার ঘটনায়। পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তুরস্কের 'টিসিজি বুয়ুকাদা' নামের যুদ্ধজাহাজটি করাচিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং এটি কিছুদিন করাচি বন্দরে অবস্থান করবে। এই সফরের অংশ হিসেবে তুর্কি নাবিকরা পাকিস্তান নৌবাহিনীর