বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

খুড়িয়ে চলছে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৫ মে ২০২৫, ২১:৫৫

শেয়ার করুনঃ
খুড়িয়ে চলছে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার প্রায় ২ লাখ ৫২ হাজার ৪৪৬ জন মানুষের প্রধান চিকিৎসা সেবা কেন্দ্র হল ৩১ শয্যা বিশিষ্ট রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসক, ওষুধ, সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় পদ শূন্য থাকার কারণে সেবার মান মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র দুইজন চিকিৎসক, ডা. গোলাম কিবরিয়া এবং ডা. অসীম কুমার বিশ্বাস, কর্মরত রয়েছেন। তাদের দ্বারা প্রতিদিন ৬০০ থেকে ৭০০ রোগীর সেবা দেওয়া হয়, কিন্তু এসব রোগীদের পাশাপাশি অন্তঃবিভাগের ভর্তি রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণে, বহু রোগীকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালটি (ডিএমএফ) ডিগ্রিপ্রাপ্তরা সেবা প্রদান করছেন।

এছাড়া, হাসপাতালের এক্স-রে, ইসিজি, আল্টাসনোগ্রামসহ অন্যান্য পরীক্ষার সরঞ্জাম না থাকায় এসব পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে। চিকিৎসকের অভাবে সব ধরনের অপারেশনও বন্ধ রাখা হয়েছে। ফলে অপারেশন থিয়েটারে দীর্ঘদিন ধরে তালা ঝুলছে এবং মূল্যবান যন্ত্রপাতি অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। সরেজমিনে হাসপাতাল পরিদর্শনকালে দেখা গেছে, রোগীদের ভোগান্তির চিত্র স্পষ্ট হয়ে ওঠে। টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন, অস্বাস্থ্যকর পরিবেশ, এবং হাসপাতালের অভ্যন্তরে অসংখ্য অপ্রতিষ্ঠিত দৃশ্য চোখে পড়ে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে
এছাড়া, গাইনী ও শিশু রোগের জন্য প্রয়োজনীয় চিকিৎসকও নেই, ফলে গর্ভবতী মা ও শিশু রোগীদের চিকিৎসা পাওয়া যাচ্ছে না। হাসপাতালের এক্স-রে, ইসিজি, আল্টাসনোগ্রাম, ইউরিন টেস্টসহ সব ধরণের টেস্টের সরঞ্জাম সংকট রয়েছে। রোগীদের জন্যও নিয়মিত ওষুধ পাওয়া যায় না এবং তাদের অনেককে বাহিরের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। অনেক সময় ইমার্জেন্সি বিভাগেও রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া হয় না এবং উন্নত চিকিৎসার জন্য তাদের মৌলভীবাজার সদর হাসপাতাল বা সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কিছু চিকিৎসক ও অন্যান্য জনবল সংকটের কারণে সেবার মান অব্যাহত রাখতে কঠিন পরিস্থিতি মোকাবেলা করছেন। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করা না হলে রোগীদের সেবা আরো অবনতি হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সরাজনগরব্যাহত চিকিৎসা সেবা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

একসময় ঝালকাঠির নদীবন্দর ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত চলত লবণের জমজমাট কর্মযজ্ঞ। কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চল থেকে নৌপথে ঝালকাঠিতে আসত অপরিশোধিত লবণ। ঘাটে নোঙর করত নৌযান। শ্রমিকেরা মাথায় করে বস্তা নিয়ে কারখানা, ঘাট ও আড়তের মধ্যে ছুটে বেড়াতেন। কারখানাগুলোতে লবণ পরিষ্কার, পরিশোধন, আয়োডিন মেশানো, শুকানো ও প্যাকেটজাত করার কাজে ব্যস্ত থাকতেন শত শত শ্রমিক। পরে নৌ ও সড়কপথে সেই লবণ ছড়িয়ে

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পাড়ে এখন সারি সারি নৌকা। কোনোটি ঘাটে বাঁধা, কোনো নৌকায় শুকাতে দেওয়া হয়েছে ভেজা জাল। ইলিশের মৌসুমে জেলেদের নদীতে ব্যস্ত থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। নদীতে ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ফলে মাছের চেয়ে ঋণের কিস্তি পরিশোধের চিন্তাই বড় হয়ে উঠেছে জেলেদের কাছে। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ও দেউরি গ্রামের

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

নানা প্রতিকূলতা ও উৎপাদন ব্যয়ের চাপ কাটিয়ে দেশের চা শিল্পে আবারও সুদিনের আভাস দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত, সঠিক ব্যবস্থাপনা এবং চায়ের নিলামে ভালো দাম পাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। গত তিন বছরের প্রথমার্ধের তুলনায় এ উৎপাদন সর্বোচ্চ। চলতি বছরে দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুন

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পতিত ও পরিত্যক্ত জমিতে উন্নত জাতের পেয়ারা চাষ কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের কৃষক ইমামুল হোসেন মাত্র দুই বিঘা জমিতে পেয়ারা বাগান করে সাফল্য পাওয়ার পর স্থানীয় অন্য কৃষকেরাও এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ইমামুল হোসেন উন্নত জাতের ‘গোল্ডেন এইট’ ও ‘গোল্ডেন টেন’-এর ৬৭টি চারা রোপণ করে বাগান শুরু করেন। আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

বেহুলা ভাসান বা শ্রাবণের ডালা ভাসান কেবল একটি লোকাচার নয়, এটি বাংলার লোকবিশ্বাস, মনসামঙ্গল কাব্যের কাহিনি, নদীমাতৃক জীবন ও গ্রামীণ সংস্কৃতির জীবন্ত প্রতিফলন। সময়ের পরিবর্তনে বাংলার অনেক প্রাচীন লোকাচার হারিয়ে গেলেও মানুষের বিশ্বাস, আবেগ ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় এখনো টিকে আছে এই ঐতিহ্য। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় প্রতিবছর শ্রাবণ মাসের শেষ দিকে যমুনা নদীর তীরে বেহুলা ভাসানকে ঘিরে উৎসবমুখর পরিবেশ