পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুড়িখালি গ্রামে এক শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠেছে। বুধবার (৯ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শ্বশুর তোরাব আলী (৬৫) ওই গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে। ঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধূর মা আফরোজা খানম বাদী হয়ে নাজিরপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, তোরাব আলীর ছেলের সঙ্গে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান তৈরির অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘১ ট্রিলিয়ন ডলার ইকোনমি’ শিরোনামে একটি স্ট্যাটাসে এই প্রতিশ্রুতি দেন। স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, বিএনপির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলারে
জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ আলী আহসান জুনায়েদ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্ল্যাটফর্মটির নাম হবে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’। আলী আহসান জুনায়েদ জানান, "জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার" নিয়ে গঠিত হতে যাওয়া এই রাজনৈতিক প্ল্যাটফর্ম দেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে সাথে
পাকিস্তানের শীর্ষস্থানীয় বিনিয়োগ সংস্থা এনগ্রো হোল্ডিংস বাংলাদেশে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে এনগ্রো সিইও জানান, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে তারা অত্যন্ত আশাবাদী। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ভোলা থেকে গ্যাস বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিনের নেতৃত্বে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় গোপন সংবাদের
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর নারীদের পুনর্বাসনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে দৌলতদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জায়গা পরিদর্শন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের আয়োজন করে যৌনকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস)। সহযোগিতায় ছিল মুসলিম চ্যারিটি ইউকে এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়ে জসিম (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জসিম তেরকান্দা গ্রামের চান্দের গ্রুপের মুসলিম মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গ্রামে সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খালের দক্ষিণ
অবশেষে গ্রেপ্তার হলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্রিম আপা’ নামে পরিচিত শারমিন শিলা। ভিউ এবং অনলাইনে অর্থ আয়ের উদ্দেশ্যে নিজের সন্তানদের উপর নিষ্ঠুর আচরণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌণে ৮টা ৩০ মিনিটে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন। এর আগে রাত সাড়ে ৮টার দিকে সাভারের
ঝালকাঠি জেলার নলছিটি ও কাঠালিয়া উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনিয়মের ঘটনায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং চারজন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নলছিটি উপজেলার হদুয়া বৈশাখীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে মো. ইয়াসিন নামে এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মো. আব্দুর রব। কেন্দ্রের
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। সারা দেশের মতো মৌলভীবাজার জেলাতেও পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। জেলার ২৬টি কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান। এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা—সদর, শ্রীমঙ্গল, রাজনগর,
কুমিল্লার দেবীদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১০২ জন পরীক্ষার্থী। সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ৬ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৯ শত ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শুরু হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে
গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের অভিযোগে সাকিব নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পাশাপাশি, ওই কেন্দ্রের পরীক্ষা পরিচালনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বলিয়াদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানাকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর
সাভারের আশুলিয়ায় সন্তানকে ব্যবহার করে "ভিউ ব্যবসা" করার অভিযোগে শারমিন শিলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিউ পেতে ও অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানদের নিয়ে নানাভাবে নিষ্ঠুর আচরণ করেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলাটি সাভার উপজেলা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর ভিটা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। আটক দুই যুবক হলেন বালিয়াডাঙ্গী উপজেলার মাশানডাঙ্গী কলোনি এলাকার জাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদ (৩২) এবং তসলিম উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী
পটুয়াখালীর যুগ্ম জেলা জজ তৃতীয় আদালত জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-০২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ছোট ভাই এ কে এম ফরিদ মোল্লাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক মো. বেলাল হোসেন। মামলার সূত্রে জানা যায়, ফরিদ মোল্লার এবং
আজ বৃহস্পতিবার থেকে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় পরীক্ষাটি শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় মোট ১,৫১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, তবে ৩১ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন আজ পরীক্ষা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয়টি কেন্দ্রে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শাখার ২ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রথম দিন অনুষ্ঠিত পরীক্ষায় ৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার এসএসসি ও কারিগরি শাখার বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপরদিকে দাখিলের কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার মাধ্যমিক
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলকে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন এবং জামিনের আবেদন করেন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ২০ কেজি সার এবং ৫ কেজি বীজ প্রদান করা হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪৩২ বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে বাংলা বর্ষবরণ ১৪৩২ উদযাপনের প্রস্তুতি সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাফিউল ইসলাম, প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত
বরিশালের বানারীপাড়ায় দুর্বৃত্তদের হাতুড়িপেটায় সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠির শাহ্ মাহমুদিয়া কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার (৫৮) গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে মোটরসাইকেলে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে সলিয়াবাকপুর কমিউনিটি ক্লিনিকের কাছে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে। এই
সোশ্যাল মিডিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার ছোট ভাই মির্জা ফয়সল আমিন এবং পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করে জেলা বিএনপি, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এতে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, সম্প্রতি জ্যাকব মিল্টন নামের এক ব্যক্তি
আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে বসছে বৈশাখী মেলা, আর এই মেলাগুলোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বাহারি কাগজের ফুল। শিশুদের খেলনা কিংবা প্রিয়জনকে উপহারের জন্য এসব ফুলের চাহিদা ব্যাপক। এই চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামের প্রায় ৪শ পরিবার। তারা রঙ-বেরঙের কাগজ, কাপড়, শোলা, বাঁশ ও অন্যান্য উপকরণ
রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক মো. মোকলেছুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে পৌরসভা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজবাড়ী পৌর কর্মচারী সংসদের ব্যানারে আয়োজিত এই সভায় ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি জানানো হয়। সভায় বক্তারা রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র এবং পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তুলে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির