রবিবার, ১২ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যুদ্ধ শুরু হলো: ট্রাম্পের হুমকির জবাবে খামেনির কঠিন বার্তা

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ৬:৪৫

শেয়ার করুনঃ
যুদ্ধ শুরু হলো: ট্রাম্পের হুমকির জবাবে খামেনির কঠিন বার্তা
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, মঙ্গলবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খামেনি স্পষ্ট ভাষায় লিখেছেন, “মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।”

এই বার্তাটি এসেছে এমন সময়, যখন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার ইরানের শীর্ষ নেতাকে লক্ষ্য করে কড়া মন্তব্য করে চলেছেন। এর আগে, ট্রাম্প এক পোস্টে খামেনির বিষয়ে বলেন, “আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু এখনই আমরা তাকে বের করে আনবো না।”

আরও

ইসলামাবাদে ২১ ঘণ্টার টানা আলোচনায় সমঝোতা হলো না !

ইসলামাবাদে ২১ ঘণ্টার টানা আলোচনায় সমঝোতা হলো না !

ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রথমবারের মতো সরাসরি প্রতিক্রিয়া দিলেন খামেনি। তার ভাষায়, ইরান এখন যুদ্ধের পথে, এবং সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে তারা কঠিন জবাব দেবে। তিনি বলেন, “আমরা ইহুদিবাদীদের কোনও দয়া দেখাব না।”

‘হায়দার’ শব্দটি ইসলামের চতুর্থ খলিফা ও নবী মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা.)-এর উপাধি। শিয়া মতাবলম্বীরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন। খামেনির বার্তায় এই নামের উল্লেখ যুদ্ধের ঘোষণা হিসেবে ব্যাপক প্রতীকী গুরুত্ব বহন করছে।

আরও

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধখামেনি ট্রাম্প হুমকিট্রাম্প বনাম খামেনি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এরই মধ্যে ট্রাম্প আরও একটি পোস্টে লিখেছেন, “ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে।” এমন বক্তব্য ইঙ্গিত করে যে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে আকাশপথে ইরানের ওপর নজরদারি করছে, এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরেকটি পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, “আনকন্ডিশনাল সারেন্ডার!” অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তোলেন তিনি। এটি ইঙ্গিত করে, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছে।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইরানে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছেন। আন্তর্জাতিক মহলে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরান স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েল ও তাদের মিত্রদের আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ তারা নেবে। খামেনির ভাষায়, সময় এখন রুখে দাঁড়ানোর।

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে ইরানের সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি দাবি করেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন এবং এখান দিয়ে যেসব জাহাজ চলাচল করবে তাদের ইরানি মুদ্রা

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হলেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১২ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আলোচনার ফলাফল প্রত্যাশিত না হলেও সংলাপের পথ এখনো খোলা রয়েছে। ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দল দেশে ফিরে গেলে

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, ইরানের পেতে রাখা সমুদ্রের মাইন অপসারণ এবং নিরাপদ নৌপথ চালুর লক্ষ্যে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এই ঘোষণা আসে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত শুরুর পর প্রথম বড় সামুদ্রিক অভিযানের অংশ হিসেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানান, আন্তর্জাতিক

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়েছে। দুই দিনের সরকারি ছুটি ঘোষণা, অতিরিক্ত ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন এবং প্রতিনিধি দলগুলোর জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেও কাঙ্ক্ষিত ফল পায়নি পাকিস্তান সরকার। বিমানবন্দর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আলোচনাস্থলে নিয়ে

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

দীর্ঘ সময় ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু বিষয়ক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। প্রায় ২১ ঘণ্টার টানা বৈঠকের পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তানে অবস্থানরত মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, পাকিস্তান সরকারের আতিথেয়তায় দুই দেশের প্রতিনিধিরা দীর্ঘ সময় ধরে গঠনমূলক আলোচনা চালালেও শেষ পর্যন্ত অচলাবস্থা কাটেনি।