মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম অঞ্চলে। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং
বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে এবং বিশ্বজগতে নতুন আলো ছড়াবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ দেশের বিশিষ্ট গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেওয়ার পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান-বিজ্ঞান, শিল্প ও সাহিত্যচর্চার ধারাকে
নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে ক্ষমতায় আসেনি; বরং নানা কৌশল ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ নানা রাজনৈতিক পরিবর্তন দেখলেও
পিলখানা ট্র্যাজেডিকে বাংলাদেশের ইতিহাসের এক নজিরবিহীন ও কলঙ্কজনক ঘটনা হিসেবে অভিহিত করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদস্যদের বর্বরোচিত হত্যাকাণ্ডে প্রাণ হারানো নির্দোষ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পিলখানা হত্যাকাণ্ডের ‘শহীদ দিবস’ উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবেগঘন কণ্ঠে
পিলখানা হত্যাকাণ্ডকে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ঘটনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করা জরুরি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টি পারপাস হলে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি কেবল জনপ্রতিনিধি হিসেবে
রাজনগর উপজেলাে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক রহমান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ঘরগাঁও এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তারেক ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। অভিযুক্ত আতিক নিহতের সমবয়সী এবং একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘরগাঁও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জেলার জনগণের জন্য নাগরিকবান্ধব দেবীদ্বার গড়ে তোলার অঙ্গীকার করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “জনগণ আমাকে বিনা পয়সায় এমপি বানিয়েছে। একটুও খরচ হয়নি। তাই আমার দায়বদ্ধতা দেবীদ্বারের মানুষদের প্রতি। আমি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মো. নাহিদ ইসলাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান। জাতীয় নাগরিক পার্টির (জাতীয় নাগরিক পার্টি–এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি কার্যকর পদক্ষেপ নেননি। তাই তিনি এ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুই শিক্ষার্থী হত্যার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাওসার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কাওসার রহমান খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। তবে ইউনিয়ন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলায় দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজকে দল থেকে বহিষ্কার এবং সহসভাপতি শাহাদাত হোসেন মেননএর পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা
আইন লঙ্ঘন করে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও লোকালয়ের পাশেই এসব ভাটা পরিচালিত হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ে দূষিত হচ্ছে বাতাস, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ৪৫টি ইটভাটা রয়েছে, যার সবকটিই বর্তমানে অবৈধ। এর মধ্যে ২৩টি ভাটার পূর্বে
রাজধানীর সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের জিডিএম সদস্য আফরোজা খানম (রিতা) বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–এর মন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রফেসর হারুনুর রশিদ নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার হায়দার আহমেদ
মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করেছে সরকার। এ সংক্রান্ত আদেশ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যা বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ পায়। সিনিয়র সহকারী সচিব অজিত দেব–এর সই করা অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে নবনিযুক্ত প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে তাদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা এলাকায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমান বিজিবি) সদর দপ্তরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে নিহত হন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শীর্ষা গ্রামের কৃতি সন্তান কর্নেল কাজী এমদাদুল হক (পি.এস.সি)। হত্যাকাণ্ডের ১৭ বছর পেরিয়ে গেলেও তার পরিবার এখনো পূর্ণাঙ্গ ন্যায়বিচার পায়নি বলে অভিযোগ রয়েছে। নারকীয় ওই ঘটনায় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ প্যারাসুটার ও জঙ্গি দমনে সফল সেনা
রাজবাড়ীর গোয়ালন্দে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় খামারী ও হাঁস-মুরগি পালন বিষয়ে ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অফিস কার্যালয়ে এ সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়। সনদপত্র বিতরণে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাফিজুল হক, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ টিপু সুলতান, মোঃ সকিম উদ্দিন আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের
পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে চালু করা হয়েছে বিনা লাভের বাজার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ( উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার পতনঊষারে বিনা লাভের বাজার গিয়ে দেখা যায়, কম দামে পন্য কেনার জন্য ভিড় করেছেন ক্রেতারা। স্বাভাবিক বাজারের তুলনায় এখানে কম দামে পণ্য কিনতে পেরে ক্রেতারা খুশি। জানা যায়, নেছার, ফাহিম, সানি, সাকিব, সামাদ, সাকি, বেলাল ও ইলিয়াস নামে আট বন্ধু
১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এতে কমিটির
বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর ড. আহসান এইচ মনসুর–কে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেছেন। বিষয়টি ঘিরে দেশের আর্থিক খাতে অনিশ্চয়তা ও জল্পনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।”
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম–এর স্থলাভিষিক্ত হন। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সকালে পুলিশ সদরদপ্তরে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা
পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থান শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর এই নেতা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনও পুরোপুরি খোলাসা হয়নি। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি
জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে শহরের ৩ টি কারখানায় অভিযানে নোংরা পরিবেশ থাকায় সেখানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পযন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের বনলতা বেকারীকে ৫০ হাজার, রাতুল বেকারীকে ৫০ হাজার এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা
ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। আজ সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০-২১ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে রেল লাইনের পাশের পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা এলাকায় চলতি মৌসুমে হলুদের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং সঠিক পরিচর্যার কারণে এ বছর রোগবালাই কম হওয়ায় উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় অনেক কৃষক ধানের তুলনায় তিনগুণ পর্যন্ত আয় করছেন হলুদ চাষে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ১০৫ হেক্টর জমিতে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াত ইসলামের কেন্দ্র ঘোষিত পরিস্কার- পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড হতে জামতলা সড়কে ঝাড়ু দেয়ার মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করা হয়। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নেতাকর্মীদের সাথে নিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে পরিস্কার করা হয়। সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।