
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫

রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে এককালীন পুরো আমানত তুলতে গিয়ে নতুন জটিলতায় পড়েছেন গ্রাহকেরা। মূল টাকা ফেরত পেতে মুনাফা, সুদসহ অন্যান্য আর্থিক সুবিধার দাবি ছাড়ার পাশাপাশি ভবিষ্যতে মামলা না করার লিখিত অঙ্গীকার দিতে হচ্ছে তাঁদের। এ নিয়ে আমানতকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
