প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ অংশ নিতে রাজস্থানের যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ছয়টি এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান। এর সঙ্গে দুই শতাধিক মার্কিন বিমানসেনাও ভারতে এসেছেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন।

