প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মন্দিরগুলোতে প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তে রং ও সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে আলোকসজ্জার কাজও চলছে পুরোদমে। এবার উপজেলার ২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
