প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৭

ধর্ষণ মামলায় আসামির বিচার না চেয়ে অভিযুক্ত আল-আমিন মোল্লাকে স্বামী হিসেবে পেতে চেয়ে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন মামলার বাদী রুনু আক্তার (৩০)। একপর্যায়ে আসামির সঙ্গে বিয়ের ব্যবস্থা না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিও দেন তিনি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মামলার যুক্তিতর্ক শুনানির সময় এ ঘটনা ঘটে।
