
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশের দাবি, রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
