
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়নি, বরং চক্রান্ত ও ইভিএম ‘হাইজ্যাক’-এর মাধ্যমে দলটিকে হারানো হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির শ্রীরামপুর কোর্ট ময়দানে সমাবেশে তিনি বিতর্কিত এসআইআর বাতিল করে পুরোনো ভোটার তালিকার ভিত্তিতে পশ্চিমবঙ্গসহ বিহার, মধ্যপ্রদেশ ও হরিয়ানায় পুনর্নির্বাচনের দাবি জানান।
