প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার ভোরে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে ভাঙচুর চালান। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রদর্শনের জন্য রাখা একটি মিগ-২৩ যুদ্ধবিমান ও একটি সামরিক ট্যাংকের ওপর উঠে প্রতিবাদ জানাতেও দেখা যায়।
