প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬

শরীয়তপুরের জাজিরায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠা কয়েকজন যুবক পুলিশ আসার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পরে সেখান থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
