
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নদী ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
