প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৮

পর্যটনকে নতুন রূপ দিতে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। রোববার সকাল ৯টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন, পটুয়াখালী জেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও কয়েকশ মানুষ অংশ নেন।
