প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৩

চোরাকারবারীদের হাত থেকে অষ্টম-নবম শতকে ব্যবহৃত একটি বেলেপাথরের প্রত্নতাত্ত্বিক পিলারের অংশ উদ্ধার করে জয়পুরহাট-২০ বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এলাকাবাসী। উদ্ধার হওয়া প্রত্নবস্তুর ওজন প্রায় ৩২০ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাই অনুযায়ী, নিদর্শনটির আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
