প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩

কক্সবাজারের টেকনাফে লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–২ ব্যাটালিয়ন। এ সময় অস্ত্র ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
