ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে আব্দুল ওয়াব (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছে। শনিবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ধরখার ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম জানান, গত দেড় মাস আগে চাঁনপুর গ্রামের হানিফ মিয়া আব্দুল ওয়াবকে তিনলক্ষ টাকা ধার দেয়। পরে পাওনা টাকা নিয়ে দু'জনের মধ্যে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সের দাবিতে উপাচার্যের (ভিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করছে ছাত্রলীগ, ছাত্রদল প্যানেল ছাড়া অন্যান্য প্রার্থীরা। একইসঙ্গে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহে কড়াকড়ি আরোপের প্রতিবাদও জানান তারা। রোববার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুই দাবিতে ভিসি কার্যালয়ের সামনে মিছিল নিয়ে এলে প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়। পরে কোটা আন্দোলনের ভিপি
ব্রাহ্মণবাড়িয়ায় “দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি,হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এ স্লোগানে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস।দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়াজ মুহাম্মদ হাই স্কুল মাঠে এসে শেষ হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. শাহেদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)
ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লে র ধাক্কায় ডিঙ্গি নৌকা ডুবির ঘটনায় নিহত পাঁচজনের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনও শাহিদা বেগম (৩০) নামে একজন নিখোঁজ রয়েছেন। রবিবার (১০ মার্চ) সকাল ৮টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিন তারাবুনিয়া কিরননগর উচ্চ বিদ্যালয় মাঠে পর পর দু’দফা জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। স্থানীয় ভাবে জানা যায়, শনিবার রাত ২টায়
পাটকল শ্রমিকদের প্রস্তাবিত মজুরী কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও পাট ক্রয়ের টাকাসহ নয় দফা দাবীতে আগামী ১২ ও ১৩ মার্চ দুই দিন ধর্মঘট পালনের লক্ষ্যে পলাশ শিল্পএলাকায় ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা রাজপথে লাল পতাকা বিক্ষোভ মিছিল করেছে। রোববার সকাল ১০ টায় মিলের উৎপাদন বন্ধ রেখে প্রায় ৩ হাজার শ্রমিক ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিলের প্রধান ফটকের
আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় খতম করা হল ৬০ তালেবান জঙ্গিকে। দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা তালিবান জঙ্গিদের খতম করার লক্ষ্যে অভিযান চালান আফগান স্পেশ্যাল ফোর্সের সদস্যরা। জঙ্গি ঘাঁটিগুলোতে বিমান হামলাও চালানো হয়। জানা গেছে, পশ্চিম আফগানিস্তানে অবস্থিত ওয়ারদক প্রদেশের লোগার ও সায়দাবাদ জেলার বারাকি বারাক ও ছারখা এলাকায় অভিযান চালিয়ে ২৯ তালেবান জঙ্গিকে হত্যা করেছে স্পেশ্যাল ফোর্সের সদস্যরা। এই ঘটনায় আহত
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নারী-পুরুষের সমন্বয়ে উপজেলা সদরে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী রুমানা ফেরদৌস স্বর্ণার সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ,
ভোলার তজুমদ্দিনে র্যালী, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতিয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি। রবিবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে দিবসটি উপলক্ষে কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। কর্মসূচিতে অংশ নেন সিপিপি, কোস্টট্রাস্ট, ইসলামিক রিলিফ, চন্দ্রদ্বীপ ফাউন্ডেশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে আলোচনা সভায়
জলোচ্ছাস থেকে রক্ষা ও সাগরের অব্যাহত ভাঙ্গন রোধে কলাপাড়ায় শুরু হয়েছে বাঁধ উন্নয়ন প্রকল্পের কাজ। ফলে সাগরপাড়ের মানুষের কেটে গেছে ভাঙন আতঙ্ক। কিন্তু কাজের শুরুতেই বেড়িবাঁধের স্লপে মাটির বদলে দেয়া হচ্ছে লোনা পানি মিশ্রিত বালু। বাধঁ প্রকল্পের কাজ শুরু হওয়ায় ভাঙন কবলিত মানুষ অশ্বান্বিত হলেও এমন অনিয়মের ফলে এখন পড়েছেন উৎকন্ঠায়। পানি উন্নয় বোর্ড সূত্র থেকে জানা যায়, উপজেলার ৪৮ নম্বর
‘দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আজ রোববার সকালে একটি র্যালী বেড় করে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেন, উপজেলা প্রকৌশলী ইয়াফি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, ২০১৮ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি তুলে দেওয়া হয়। এর ফলে উপজাতিদের কোটাও বাদ পড়ে যায়। অথচ উপজাতিরা নানা সামাজিক সেবা থেকে বঞ্চিত। রোববার (১০ মার্চ) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়
টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের একটি যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় আগুন লেগে পুড়ে গেছে। রোববার দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাস থেকে হুড়োহুড়ি করে নামার সময় বেশ কযেকজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকার বিপদ সাহার মেয়ের বৌভাত অনুষ্ঠানে
১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইথিওপিয়ান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তবে বিমান বিধ্বস্তের এ ঘটনায় ঠিক কতজনের প্রাণহানি ঘটেছে
চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যাননি কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দুপুরে তাকে বিএসএমএমইউ-তে নেয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও সেখানে যেতে অনীহা প্রকাশ করায় খালেদা জিয়াকে হাসপাতালে নিতে পারেনি কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে দুপুর সোয়া ১টায় হাসপাতালের নিচে এক প্রেস ব্রিফিংয়ে বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন জানান, 'কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে
মানিকগঞ্জের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম কর্তৃক ধর্ষিত হওয়ার ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে ধর্ষণের স্বীকার তরণীকে ৫০ লাখ টাকা ক্ষতি পূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে, ডাক বাংলোতে দুই পুলিশ কর্মকর্তা কর্তৃক তরুণী ধর্ষণের ঘটনারোধে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে প্রথম দিনের মতো নগরভবনে যোগদান করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম। প্রথম কার্যদিবসে বিকেল ৩টায় প্রথম সংবাদ সম্মেলন করবেন তিনি। সেখানে মেয়র তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস মামুন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচানে জয়ী হন আওয়ামী
মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে জঙ্গি হামলায় দেশটির পুলিশের অন্তত ৯ সদস্য নিহত হয়েছে। জাতিগত ও ধর্মীয় উত্তেজনা, সহিংসতায় বিধ্বস্ত রাখাইনে শনিবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটেছে। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর রক্তাক্ত অভিযানের মুখে সাত লাখ ৪০ হাজারের বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছে। জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তারা রাখাইনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দেশটির সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে বিচার
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ না করা গেলে পৃথিবীকে রক্ষা করা যাবে না। আগের তুলনায় বর্তমানে প্লেনে (আকাশ পথে যাত্রায়) ঝাঁকুনি বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে আগামী ২০২৫ সালের মধ্যে এ ঝাঁকুনি আরও ২৫ ভাগ বাড়বে। তাই যে কোনো মূল্যে জলবায়ু পরিবর্তনের হার নিয়ন্ত্রণ করতে হবে। আজ (রোববার) রাজধানীতে পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে দুই
আশপাশে কোথায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, কোথায় বজ্রপাতের সম্ভাবনা। এমন তথ্য জানাবে ‘দামিনী’ অ্যাপ। মোবাইলে জিপিআরএস চালু থাকলে দামিনীর মাধ্যমে যে কেউ তার ২০-৪০ কিলোমিটারের মধ্য়ে থাকা বজ্রগর্ভ মেঘের সন্ধান জানতে পারবেন। বজ্রপাতের পূর্বাভাস মিলবে ৩০-৪০ মিনিট আগেই। এছাড়াও বজ্রপাতের মধ্য়ে ঠিক কী করা উচিত বা উচিত নয়, তাও জানাবে দামিনী অ্যাপ। গত বছরের নভেম্বরে গুগল প্লে স্টোরে প্রকাশ হওয়ার পর এখন পর্যন্ত
শনিবার (৯ মার্চ) সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৬ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ নিখোঁজ সাহিদার মরদেহ রোববার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিয়ষটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান। এর আগে সদরঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, শনিবার সকালে বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট অংশে দেলোয়ার
‘‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রবিবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষণ শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। অন্যানের মধ্যে বক্তব্য
তিন দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে টাঙ্গাইলের সরকারি প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ। রবিবার সকালে শহরে ময়মনসিংহ রোডের প্রাইমারি টিচার্স ট্রেনিং (পিটিআই) এর সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘন্টব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নাজমুল হুদা, কামরুন্নাহার মুন্নি, আল মামুন, রেজাউল করিম, আব্দুল জলিল, মাকসুদ খান, আব্দুল আলিম প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে
মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখের অধিক রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া-টেকনাফের অস্থায়ী শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এসব রোহিঙ্গাদের ত্রাণসামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন মানবিক সেবা দিয়ে যাচ্ছে সরকারের পাশাপাশি ১০৫টি এনজিও সংস্থা। বেশির ভাগ এনজিও সংস্থা আশ্রয় ও স্বাস্থ্যসেবা নিয়ে ব্যস্ত থাকলেও ত্রাণ সামগ্রী বিতরণ ক্ষেত্রে দায়িত্বরত কতিপয় এনজিও’র নিম্নমানের সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে। বিশেষ করে কিবরিয়া ট্রেডার্স,শামসুল হক ট্রেডার্স,প্রধান ট্রেডার্স,
চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। সারা মুখে বলিরেখা, বয়সের ছাপ রয়েছে শরীরেও। তবে বার্ধক্য তাকে কাবু করতে পারেনি এখনও। বয়স তার কাছে নেহাত সংখ্যা ছাড়া আর কিছু নয়। বর্তমানে তার বয়স ১১৬ বছরের কিছুটা বেশি। নাম কেন তানাকা। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তরফ থেকে সরকারি ভাবে নিশ্চিত করা হয়েছে যে, জাপানি এই নারীই বর্তমানে বিশ্বের প্রবীণতম জীবিত নারী। পুরো বিশ্বে আর কারও