বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক রাজনৈতিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি মনে করে, এসব সিদ্ধান্ত দেশের মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চাকে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোকে তারা গণতন্ত্রবিরোধী মনে করছে। প্রকাশিত প্রতিবেদনে এইচআরডব্লিউ জানিয়েছে, চলতি বছরের ১২ মে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করে সরকারের পক্ষ থেকে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এর ফলে তাঁর শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই রায়ে ইশরাক হোসেনের পক্ষে একটি গুরুত্বপূর্ণ
আজ বৃহস্পতিবার (২২ মে) দেশের কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণের ফলে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দ্রুত বাড়ছে। বুধবার (২১ মে) ভোর থেকে চলতে থাকা হামলায় অন্তত ৯৩ জন প্রাণ হারিয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে। ত্রাণ ও চিকিৎসাসেবা সংকটের মধ্যে মানবিক পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে ধাবিত হচ্ছে। দেইর আল-বালাহ শহরের একটি গুদামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে তাড়াশ আমলী আদালতে হাজির করা হয় আজিজকে, যেখানে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাড়াশের জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছাত্রদের
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট থেকে আসার কথা রয়েছে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দেবেন। এর আগেই রিটের আদেশ নিয়ে আলোচনার মধ্যে সুপ্রিম কোর্টের প্রবেশপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা জোরদার
বর্তমান সময়ের তরুণদের ফ্যাশন ধারা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী। নতুন প্রজন্ম পোশাকে শুধু স্টাইল নয়, বরং স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধবতা এবং ব্যক্তিত্বের প্রকাশকেও গুরুত্ব দিচ্ছে। শহরের তরুণরা এখন আর শুধু ব্র্যান্ড দেখে পোশাক বেছে নেয় না, বরং ট্রেন্ড ও প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্ধারণ করে। আজকাল ছেলেদের মধ্যে বাগি জিন্স, কার্গো প্যান্ট, ওভারসাইজ টি-শার্ট এবং স্পোর্টস জ্যাকেট বেশ জনপ্রিয়।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনা বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (২২ মে) মার্কিন কর্মকর্তাদের বরাতে বিবিসি ও রয়টার্স জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ক্যাপিটল ইহুদি জাদুঘরের বাইরে, যেখানে তখন একটি অনুষ্ঠান চলছিল। এনবিসি নিউজকে দেয়া তথ্যে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর চারজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এক ব্যক্তি আকস্মিকভাবে গুলি চালান। এতে এক নারী ও এক
একজন মুসলমানের ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য যে ছয়টি মৌলিক বিষয়ে বিশ্বাস রাখা আবশ্যক, তা হলো ঈমানের ছয়টি স্তম্ভ। এই ছয়টি স্তম্ভ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা পবিত্র কুরআন এবং রাসূল (সা.)-এর হাদীস দ্বারা নির্ধারিত। প্রথম স্তম্ভ হলো আল্লাহর প্রতি ঈমান রাখা, যা মানে হলো তিনি এক, অদ্বিতীয়, সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সব কিছুর মালিক। তাঁর কোন অংশীদার নেই এবং তিনি সকল গুণাবলির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ফের উত্তাল হচ্ছে রাজপথ। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত শাহবাগ মোড় এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সাম্যের মৃত্যু নিয়ে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রক্টর অফিসের সামনে
ভারতের স্বার্থে শেখ হাসিনা বাংলাদেশকে সব দিয়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে তিনিই জড়িত ছিলেন বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ। বুধবার (২১ মে) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, "ভারতের পছন্দের সরকার বাংলাদেশে দরকার, আর প্রথমে ছিল শেখ মুজিবুর রহমান, পরে জিয়াউর রহমানকে হত্যা করে হাসিনাকে নিয়ে
বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা দেখাচ্ছে না, বরং তারা বিনা ভোটে ক্ষমতায় থাকার সুবিধা ভোগ করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, নির্বাচনকে তারা অস্বীকার করছে। কিন্তু তরুণদের জাগরণ ঘটিয়ে আবারও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা হবে। বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত এক পর্যবেক্ষণ সভায় তিনি এসব
গাজীপুরের কালিয়াকৈর থেকে দৈনিক কালবেলার প্রতিনিধি ও শাহীন স্কুলের পরিচালক মনিরুজ্জামান নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একইসঙ্গে প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকার ও গাড়িতে থাকা অপর দুই যাত্রীও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মনিরুজ্জামান টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের কামার কুমুল্লী গ্রামের আঃ সালামের ছেলে। তিনি কালিয়াকৈরের লতিফপুর এলাকার নিজ বাসা
রাজধানীর কাকরাইলে বুধবার বিকেলে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ও সদ্য ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইশরাক হোসেন। তিনি দাবি করেন, সরকারের ভেতরেই এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা বিএনপির সম্ভাবনা ধ্বংস করতে চক্রান্তে লিপ্ত। সমাবেশে ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান। তারা যে সিদ্ধান্ত নেয়,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ছড়ার পানিতে ডুবে রেহানা আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। বুধবার (২১ মে) বিকেল ৫টার দিকে কালাপুর ইউনিয়নের শাওন ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেহানা উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকার রমজান মিয়ার মেয়ে। সে ভৈরবগঞ্জ বাজারের শাহজালাল কেজি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পরিবার ও স্থানীয়
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং তার মা গুরুতর আহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের নেত্রবাটি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে এলাকায় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে মহাদেব চন্দ্র রায়ের বাড়ির উঠোনে শুকানো ধান দ্রুত ঘরে তোলার কাজে ব্যস্ত ছিলেন তার স্ত্রী কাকলী রানী রায় ও মেয়ে জয়শ্রী রায় (১১)। ধান তোলার
বরিশালে পুলিশের অভিযানে প্লাস্টিকের ড্রামে লুকানো ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম নয়ন তালুকদার (১৯)। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে। বুধবার (২১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার। তিনি জানান, গত মধ্যরাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড এলাকায়
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ঘটে যাওয়া বিক্ষোভ নিয়ে সংস্থাটির পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। ডিএনসিসির দাবি, পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১৮ মে নুরুল হক নুর অতিরিক্ত
ঠাকুরগাঁও সদর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, জমি রেজিস্ট্রির সময় দলিল প্রতি নির্দিষ্ট হারে চাঁদা আদায় করে আসছে এই সমিতি, যা সাধারণ জনগণকে জিম্মি করে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, দলিল লেখার নির্ধারিত ফি থাকার পরেও দলিল লেখক সমিতির নেতারা প্রতি দলিল থেকে ২ থেকে ৮
বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কাউনিয়া থানা এলাকা থেকে হ্যান্ডকাপসহ দুই মাদক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার দুপুরে নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ মিরাজ ইসলাম ও মো: রাসেল নামের দুইজনকে আটক করে পুলিশ। তাদের হাতে হ্যান্ডকাপ পরানো হলেও পুলিশের অজান্তে তারা কৌশলে পালিয়ে যায়। পলায়নের বিষয়টি জানাজানি হলে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাউনিয়া থানা
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসা মাঠে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, খেলাধুলা ও গাছের চারা বিতরণ করা হয়। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র সহযোগিতা কামাত আঙ্গারীয়া যুব উন্নয়ন সংস্থা এ কর্মসূচীর আয়োজন করে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন, উপজেলা যুব
পটুয়াখালী সদর উপজেলার উত্তর বাদুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৯ মে)। আহত শিক্ষার্থীরা হলেন সপ্তম শ্রেণির শওকত হোসেন সজিব (৯) এবং ষষ্ঠ শ্রেণির তানভির ইসলাম (১০)। বর্তমানে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়, এক
ঈদুল আজহা উপলক্ষে আবারও ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এবার তুলনামূলকভাবে টিসিবির সব পণ্যের দাম কিছুটা বাড়ানো হয়েছে। এর ফলে নিম্নআয়ের ফ্যামিলি কার্ডধারীরা আগের চেয়ে বেশি দামে তেল, ডাল ও চিনি কিনলেও, বাজারদরের তুলনায় এখনও তা অনেকটাই সাশ্রয়ী। বৃহস্পতিবার ২২ মে থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে এবং প্রতিদিন সারাদেশে ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে
টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজার জেলার হাওর-বাঁওড় ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। জেলার বিভিন্ন নদনদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। জুড়ী নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, গত দুই দিনে মোট ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের