দেশের যে কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ইস্যু করা মাস্টারকার্ড ব্র্যান্ডেড ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড থেকে সরাসরি টাকা পাঠানো যাবে বিকাশ অ্যাকাউন্টে। নতুন এই সেবার মাধ্যমে বিকাশ গ্রাহকরা নিজের অ্যাকাউন্টে অথবা অন্য যেকোন বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন যে কোনো সময়। টাকা পাঠানোর সময় বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মোবাইল ব্যাংকিং ক্যাশ-ইন সীমা প্রযোজ্য হবে। মাস্টারকার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য
বরিশালের গৌরনদীতে নবম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১৫) দেখা করার কথা বলে ফ্ল্যাট বাসায় ডেকে বন্ধুদের নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার দুপুরে মাদরাসাছাত্রীর মা বাদী হয়ে গৌরনদী থানায় মামলা করেছেন। এ মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রেমিকের দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- গৌরনদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী গাইবান্ধার সাদিক
ভারতের প্রধানমন্ত্রীও একসময় চা বিক্রি করতেন। এবার এক চা বিক্রেতার মেয়ে ভারতের আদালতের বিচারক হলেন। পঞ্জাবের জলন্ধরের এক আদালত চত্বরে চা বিক্রি করে সংসার চালানো সুরেন্দ্র কুমার নামের এক ব্যক্তির মেয়ে ওই কোর্টেরই বিচারক হলেন। সুরেন্দ্রর মেয়ে শ্রুতি পড়াশোনায় শুরু থেকেই ভাল ছিল। বছর ২৩-এর শ্রুতি প্রথম বারেই পাশ করেছেন পঞ্জাব সিভিল সার্ভিস (জুডিসিয়াল) পরীক্ষা। এরপর একবছর ট্রেনিং-এর পর এখন পঞ্জাবের
তরুণ ও যুব সমাজের অবক্ষয় ঠেকাতে রাত ১২টার পর ফেসবুক বন্ধ রাখার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান সংসদ সদস্য (এমপি) রওশন এরশাদ। ১১ মার্চ, সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়। এছাড়াও রওশন এরশাদ তার ভাষণে সরকারি
মাত্র একজন ভোটারের জন্য খোলা হয়েছে একটি ভোটকেন্দ্র। যেখানে ভোট দিতে দেখা যাবে একজন নারীকে। অবাক হওয়ার মতো বিষয়টিতে আরও বিস্ময় যোগ হবে যখন জানানো হবে যে, এমন ভোটকেন্দ্রের দেখা মিলবে বিপুল জনসংখ্যার দেশ ভারতে। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দেশটির অরুণাচল প্রদেশের মালোগাম অঞ্চলে এবার মিলবে এমন ভোটকেন্দ্র। গত রোববার দেশটির অরুণাচল প্রদেশের প্রধান নির্বাচনী কর্মকর্তা এমনটাই জানালেন গণমাধ্যমে। ওই বিবৃতিতে প্রধান নির্বাচনী
পিরোজপুরের ভান্ডারিয়ার নাগরিকদের সুপেয় পানি সরবরাহের লক্ষে ১১ টি পানি শোধনাগার আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ভারত সরকারের অর্থায়নে বাস্তবায়নকৃত এ প্রকল্পটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ পানি শোধনাগার প্লান্ট উদ্বোধন করবেন। নয়াদিল্লি থেকে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও ঢাকা থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে যৌথভাবে এই
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান সংসদ সদস্য (এমপি) রওশন এরশাদ। সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি প্রধানমন্ত্রী পূরণ করবেন-এমন প্রত্যাশা করে
তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই বাচাই কালে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে আপিল ট্রাইবুনাল। গত ৬ মার্চ যাচাই বাচাই কালে উক্ত প্রার্থীর নামে সরকারী সারের লাইসেন্স বহাল আছে উল্লেখ করে মনোনয়নপত্র বাতিল করেন রির্টানিং অফিসার। এই রায়ের আপিল শুনানীর তারিখ অনুযায়ী সোমবার সকল কাগজপত্র সঠিক প্রমানিত হওয়ায় মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। আপিলে
আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু ৯৯ ত্বম জন্ম বার্ষিকী জাতীয় শিশু দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস ২৬ মার্চ ২০১৯পালিত উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার(১১ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বক্তব্য রাখেন সরাইল উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, এসময় উস্হিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের মহিলা
দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের ভোট গ্রহণের সময় নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করলেও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে, নির্বাচন বাতিল করার মতো গুরুতর কিছু ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, বিক্ষোভ করতেই পারে, কিন্তু আমি যতটা দেখেছি, এরকম দাবি করার মতো অবস্থা মনে হয়নি। তারা কোন প্রমাণ দিলে তদন্ত
মেহেরপুর জেলার গাংনী উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভাষা দক্ষতা উন্নয়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার( ১১/০৩/১৯)সকাল ১১.০০ঘটিকায় গাংনী সন্ধানী স্কুল এণ্ড কলেজের ওকি-নিনোসাকা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার জনাব বিঞ্চুপদ পাল- এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা প্রশাসক আতাউল গনি এবং বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শাহিন আকতার। তাছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে পরে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুগুটিয়া গ্রামের জহুর আলী বয়াতির দুই বছরের মেয়ে সাদিয়া আক্তার রবিবার খেলতে গিয়ে সবার অলক্ষ্যে বাড়ির পুকুরের পানিতে পরে যায়। বাড়ির লোকজন খোঁজাখুজির পর সন্ধ্যায় পুকুর থেকে সাদিয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইনিউজ ৭১/টি.টি. রাকিব
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, আগামী ৬ মাস পর ইন্টারনেটে একটিও আপত্তিকর ওয়েবসাইট থাকবে না। মোস্তাফা জব্বার বলেন, ইতিমধ্যে ২০ হাজারের বেশি আপত্তিকর ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (বালক) মাঠে আয়োজিত ই-লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, অভিভাবকরা যারা ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের বলতে চাই আগামী ছয় মাসে এমন
বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চার মাদক মামলার আসামী সরোয়ার সরদারসহ দুই কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করে পৃথক মামলা দায়ের করেছে। থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার খবর পেয়ে রবিবার রাতে পিএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের শাহ আলম সরদারের বাড়ির ভাড়াটিয়া সরোয়ার সরদার (৪২) কে ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত
ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মাদক সেবন করার অভিযোগে এক শিক্ষককে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজাও উদ্ধার করে পুলিশ। রবিবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে দপদপিয়া ইউনিয়নের পূর্ব কয়া প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এই বিষয় নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী
বরিশালের আগৈলঝাড়ায় হাসপাতালের সামনে ঔষধের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সহায়তায় উপজেলা হাসপাতালে সামনে ভোক্তা অধিদপ্তরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরে সহকারী পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া। এসময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার। অভিযানে দোকানে মেয়াদোত্তীর্ন ওষুধ রাখা ও ওষুধের
ভোট বর্জন ও অনিয়মের অভিযোগের পরও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা সহ-সভাপতি পদে (ভিপি) বিজয়ী হয়েছেন। ছাত্রলীগ থেকে ভিপি প্রার্থী ছিলেন কোহিনুর আক্তার রাখি। ১৩টির মধ্যে আরও দুইটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন- সাংস্কৃতিক সম্পাদক তাসলিন হালিম মিম ও সাহিত্য সম্পাদক পদে খাদিজা। সোমবার সন্ধ্যায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা ১১মার্চ (সোমবার)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহীঅফিসার এ এস এম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম,অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, চুন্টা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, মুক্তিযোদ্বা ডিপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, সরাইল রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক
ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অভিযোগে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেনকে আটক করেছে এভিয়েশন নিরাপত্তা সংস্থা এভসেক। সোমবার বিকেলে তাকে আটক করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামে বিমান ছিনতাই-চেষ্টার ঘটনায় প্রাপ্ত খেলনা পিস্তলের তদন্ত শেষ না হতেই গত ৫ মার্চ লাইসেন্স
অনলাইন নিউজ পোর্টালে ভিডিও কনটেন্ট আপলোড এবং টকশোর আয়োজন নিয়ে আপত্তি তুলেছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে অ্যাটকোর বৈঠকে অনলাইন নিউজ পোর্টালে ভিডিও কনটেন্ট আপলোড নিয়ে আপত্তি তোলেন অ্যাটকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন নিউজ পোর্টোলগুলো সংবাদের পাশাপাশি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কুয়েত মৈত্রী হলে অনিয়মের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে এক শিক্ষার্থীকে কাঁদতে দেখা গেছে। এই ছাত্রী বলেন, ‘কোনো শিক্ষক যদি এমন হয়, তার কাছ থেকে আমরা কী শিক্ষা পাব?’ এর আগে সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরই বাক্সভর্তি ব্যালট উদ্ধার করে ছাত্রীরা। কুয়েত-মৈত্রী হলে ভোটের আগে খালি ব্যালট বাক্স না দেখানোর কারণে বিক্ষোভের মুখে সকাল ৯টায়
অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৩টি খাতে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব দুর্নীতি প্রতিরোধে কমিশন ২১ দফা সুপারিশ পেশ করেছে বলে জানিয়েছেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। সোমবার (১১ মার্চ) শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অর্থমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নিকট এ সংক্রান্ত একটি প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। এ সময় মোজাম্মেল হক খান
বরিশাল কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদীসহ আসামীমের জীবনের কোন নিরাপত্তা নেই। আমার স্বামী কবির সিকদার কখনও আত্মহত্যা করতে পারে না বলে দাবী করেন তার পরিবার। গত ২৮ ফেব্রুয়ারী কারাগারে নিহত সাজাপ্রাপ্ত কয়েদী কবির সিকদারের স্ত্রী হনুফা বেগম আজ ১১ মার্চ সোমবার বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবী জানান নিহতের
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনে ইউসিসিএ(বিআরডিবি)কর্মচারীরা তিনদফা দাবিতে টানা পাচদিন ব্যাপী কর্মবিরতির দ্বিতীয়দিন পালন করেছে । সোমবার উপজেলা বিআরডিবি অফিসের সামনে ওই কর্মসূচী পালন করা হয়। কর্মবিরতি পালনকারীরা জানান, তাদের চাকুরী রাজস্ব খাতে অর্ন্তভূক্তিকরণ, চলতি জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ও অবসরকালীন পূর্ণ সুবিধা বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করছেন। কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার সমবায়ী। অর্ধ-দিবস কর্মবিরতি পালন শেষে বোরহানউদ্দিন