শনিবার জাতীয় সংসদে মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন। এছাড়া ২০০৯ সাল থেকে বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানির কাছ থেকে পাঁচ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন এমন ১৪ হাজার ৭১৫ জনের পূর্ণাঙ্গ তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যাদের মোট ঋণের পরিমাণ ১৭ লাখ ৪১ হাজার ৩৪৮ কোটি টাকা। এদের কাছে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ১৮৩ কোটি টাকা।
ঋণখেলাপি শীর্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম হচ্ছে- সামানাজ সুপার ওয়েল লিমিটেড ১ হাজার ৪৯ কোটি টাকা, গ্যালাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডাইং খেলাপির পরিমাণ ৯৮৪ কোটি টাকা, রিমেক্স ফুডওয়্যার লিমিটেড ৯৭৬ কোটি টাকা, কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেড ৮২৮ কোটি টাকা, মাহিন এন্টারপ্রাইজ লিমিটেড ৮২৫ কোটি টাকা, রূপালী কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেড ৭৯৮ কোটি টাকা, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেড ৭৭৬ কোটি টাকা, এসএ ওয়েল রিফাইনারী লিমিটেড ৭০৭ কোটি টাকা, সুপ্রভ কম্পোজিট নীট লিমিটেড ৬১০ কোটি টাকা, গ্রামীণ শক্তি ৬০১ কোটি টাকা, সুপ্রভ স্পিনিং লিমিটেড ৫৮২ কোটি টাকা, কম্পিউটিার সোর্স লিমিটেড ৫৭৫ কোটি টাকা ,সিমরান কম্পোজিট লিমিটেড ৫৬৪ কোটি টাকা, ম্যাক্স ইস্পিনিং মিলস ৫২৬ কোটি টাকা, বেনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫২৩ কোটি টাকা, আলফা কম্পোজিট টাওয়েলস লিমিটেড ৫২৩ কোটি টাকা, সিদ্দিক ট্রেডার্স ৫১১ রুবাইয়া ভেজিটেবল ওয়েলস ইন্ডাজট্রিজ লিমিটেড ৫০১ কোটি টাকা, রাইজিং স্টিল লি. ৪৯৫ কোটি টাকা।