রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

ছাত্রলীগের নাজমুলের বিরুদ্ধে আ’লীগের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০১৯, ৫:৪১

শেয়ার করুনঃ
ছাত্রলীগের নাজমুলের বিরুদ্ধে আ’লীগের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ও তার পরিবার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় কাপাসিয়ায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গত দু’দিন যাবৎ এর প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছেন। সম্প্রতি ভাগ্নে সৌরভ অপহৃত হওয়ার পর ফেসবুকে সোহেল তাজের লাইভ নিয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল আলম সিদ্দিকী তাজউদ্দীন পরিবারের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে শনিবার বিকালেও বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী বদু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল কাউয়ুম ভুঁইয়া, সাধারণ সম্পাদক রাসেদুল আলম সৈকত, সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দরজী, সাংগঠনিক সম্পাদক পারভেজ রানা, কাপাসিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদল হাসান মামুন প্রমুখ।

প্রতিবাদ সভায় নেতারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্র রাজনীতির কুলাঙ্গার নাজমুল আলম সিদ্দিকী স্বাধীনতার কারিগর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কাপাসিয়ার সূর্যসন্তান বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ও তার সহধর্মিনী আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী সৈয়দা জোহরা তাজউদ্দীন, ছোট ভাই সাবেক মন্ত্রী আফসার উদ্দীন আহমদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ও কাপাসিয়ার বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমির বিরুদ্ধে ফেসবুকে যে আপত্তিকর মন্তব্য করেছে তা ক্ষমার অযোগ্য। এ মন্তব্য করে কাপাসিয়াসহ দেশব্যাপী মানুষের মনে চরম আঘাত দিয়েছে। নেতারা তার এ মন্তব্যের কারণে নাজমুলের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন। এর আগে গত শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

এ সম্পর্কিত আরও পড়ুন

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধনের পরিবর্তে জুলাই জাতীয় সনদে নির্ধারিত প্রক্রিয়ায় সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দেওয়া হবে না। রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান জানান। তাঁর সঙ্গে সমন্বয়ক ড. এইচ এম

গণভোটের রায় বাস্তবায়ন হলে লংমার্চের প্রয়োজন হতো না: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন হলে লংমার্চের প্রয়োজন হতো না: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কোনো দলের কর্মসূচি নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের কর্মসূচি। গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে এই লংমার্চের প্রয়োজন হতো না।  শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আট দফা দাবি আদায়ে এই

দিল্লির বৈঠকের তথ্য ফাঁস, নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা

দিল্লির বৈঠকের তথ্য ফাঁস, নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দিল্লিতে সরাসরি বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে চলে আসায় অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে দলের অভ্যন্তরীণ আলোচনা ও কর্মসূচির তথ্য বাইরে না দেওয়ার জন্য নেতাদের সতর্ক করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।  শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত বৈঠকে দিল্লি থেকে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার

৬ দফা থেকে ৮, প্রয়োজনে এক দফা: শফিকুর

৬ দফা থেকে ৮, প্রয়োজনে এক দফা: শফিকুর

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের ৬ দফা এখন ৮ দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজন অনুযায়ী দাবি আরও বাড়তে পারে। আবার প্রয়োজন হলে সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা করারও প্রয়োজন হতে পারে।  শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লংমার্চের টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাসের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিষয়টি একাধিক

গুম তদন্তে বিএনপির অনীহার মানবাধিকার নিয়ে নাহিদের ক্ষোভ

গুম তদন্তে বিএনপির অনীহার মানবাধিকার নিয়ে নাহিদের ক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সরকার গুমের ঘটনাগুলোর তদন্ত চায় না। তিনি বলেন, গুমের ঘটনায় বিএনপি অতীতে বারবার আন্তর্জাতিক তদন্তের দাবি জানালেও এখন দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে সরকার জাতীয় মানবাধিকার কমিশনকেও দুর্বল করেছে বলে অভিযোগ করেন তিনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ