আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে—নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার। কেউ যেন সেটাকে ভিন্ন খাতে নিতে না পারে,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে আইনগতভাবে পুরোপুরি যোগ্য বলে দাবি করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “নির্বাচন কমিশন যদি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে, তাহলে তা কোনো গোষ্ঠীর প্রভাবে পরিচালিত হচ্ছে বলে ধরে নিতে হবে। আমরা সেটা মেনে নেব না।” মঙ্গলবার (৭ অক্টোবর) নওগাঁ জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এই ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান কেনা, প্রশিক্ষণ ও আনুষঙ্গিক খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা। সরকারি সূত্রে জানা গেছে, চুক্তিটি সরাসরি ক্রয় (G2G) পদ্ধতিতে চীনের সঙ্গে সম্পন্ন হতে পারে। ২০২৫-২৬ ও
মৌলভীবাজারের জুড়ী উপজেলার টিলাভূমি এখন ‘জাম্বুরার রাজধানী’ নামে পরিচিত। আশির দশকে হাতে গোনা কয়েকজন চাষির উদ্যোগে শুরু হওয়া জাম্বুরা চাষ আজ জুড়ীজুড়ে এক সফল কৃষি বিপ্লবের নাম। এখানকার মাটি ও আবহাওয়া জাম্বুরা চাষের জন্য এতটাই উপযুক্ত যে, বর্তমানে উপজেলার প্রায় ৬৬ হেক্টর টিলাজুড়ে জাম্বুরার বাগান গড়ে উঠেছে। গোয়ালবাড়ী ও পূর্ব জুড়ী ইউনিয়নে সবচেয়ে বেশি চাষ হয় এই রসালো ফলের। এখন এ
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় কর বকেয়া রাখায় এক গৃহস্থের বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষের অভিনব পদক্ষেপ দেখা গেছে। পৌর কর পরিশোধ না করায় মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকঢোল পিটিয়ে বকেয়া কর আদায়ের নোটিশ জারি করেছে পৌর প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা মো. আ. হাই মোল্লা দীর্ঘদিন ধরে পৌর কর না দিয়ে আসছেন। একাধিকবার নোটিশ পাঠানোর পরও
ঝিনাইদহে আজ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ বাস্তবায়ন উপলক্ষে এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয় । জেলা শহরের আরাপপুর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান। ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, টাইফয়েড একটি জীবানুবাহিত রোগ। এটি পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে
শিক্ষার গুনগত মান বৃদ্ধি ও প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল এগারোটায় উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী চকচকা আলিম মাদ্রাসার আয়োজনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার গভার্ণিং বর্ডির সভাপতি মোঃ মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ, উপজেলা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গভীর নলকূপ মালিকদের কাছে চাঁদার চিঠি পৌঁছে দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে ১৫ হাজার টাকা দাবি করে সাত দিনের মধ্যে টাকা না দিলে “ডিপ ও ট্রান্সফরমার উধাও হয়ে যাবে” বলে হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আটাপুর ইউনিয়নের উত্তর আটাপুর গ্রামে। গত শনিবার (৪ অক্টোবর) রাতে নলকূপের ঘরের তালা খুলে ভেতরে পাওয়া যায় এ রহস্যজনক চিঠি। চিঠিতে ইংরেজি–বাংলার মিশ্র ভাষায়
পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষায় জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে রাবনাবাদ নদীতে বড়শি দিয়ে মাছ শিকারের দায়ে ছয় জেলেকে ৫০০ টাকা করে মোট ৩,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদীর লালুলা, বালিয়াতলী ও ধলাস্বর পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা
কক্সবাজারের টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন রোহিঙ্গা শরনার্থী, বাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল এই অভিযান পরিচালনা করে। র্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন।
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। শুরুতে “মর্দনা শর্টবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫” নামে খেলার আয়োজন করা হলেও, হঠাৎ ফাইনাল খেলায় এসে টুর্নামেন্টটির নাম পরিবর্তন করে রাখা হয় “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”। গত ১৯ সেপ্টেম্বর দশমিনা উপজেলার বেতাগী ইউনিয়ন ঠাকুরহাঠ ব্রিজ বালুর মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট নিয়ে অভিযোগ উঠেছে, আয়োজনের ক্ষেত্রে ছাত্রদলের ব্যানার
সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নে লাইসেন্সবিহীনভাবে ওষুধ ও প্রিমিক্স উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার ৭ (অক্টোবর) বিকেলে জলাটুল গ্রামে প্রাণিসম্পদ দপ্তর, ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য দপ্তরের যৌথ অভিযানে সৌদি বাংলা এগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ভুয়া কোম্পানি হিসেবে শনাক্ত করা হয় প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই মানহীন ভেটেরিনারি ওষুধ ও প্রিমিক্স উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না। ভার্সন কাকে নিয়ে বানাবেন? আওয়ামী লীগের ওই মন্ত্রী,এমপি, জেলা, উপজেলার যারা সভাপতি সেক্রেটারি ছিল বড় বড় যারা চেয়ারম্যান ছিল তাদেরকে নিয়ে? আপনি তো আর ইউনিয়নের মেম্বারকে আওয়ামী লীগের সভাপতি বানায়ে দিবেন না। এরা প্রত্যেকেই আওয়ামী লীগের সুবিধাভোগী, এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিতকৃত জেলেদের মধ্যে ভিজিএফ ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ট্রাস্কফোর্স কমিটির আয়োজনে গোয়ালন্দ পৌরসভায় নিবন্ধনকৃত কার্ডধারী ১৪৩ জন জেলের মধ্যে এ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. নাহিদুর
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। নোবেল বিজয়ীরা হলেন জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট এবং জন মার্টিনিস। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি- এই ছয়টি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। শুরুতে “মর্দনা শর্টবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫” নামে খেলার আয়োজন করা হলেও, হঠাৎ ফাইনাল খেলায় এসে টুর্নামেন্টটির নাম পরিবর্তন করে রাখা হয় “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”।গত ১৯ সেপ্টেম্বর দশমিনা উপজেলার বেতাগী ইউনিয়ন ঠাকুরহাঠ ব্রিজ বালুর মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট নিয়ে অভিযোগ উঠেছে, আয়োজনের ক্ষেত্রে ছাত্রদলের ব্যানার
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। দেশের সব শিক্ষা বোর্ডে পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ায় এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকাপোস্টকে এই তথ্য জানান। তিনি জানান, ফল প্রস্তুতির জন্য প্রয়োজনীয়
সংস্কৃতি মন্ত্রণালয় দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ দিনের মধ্যে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী এবং বিডিআর ম্যাসাকার দিবসকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করছে। সরকারি উদ্যোগে প্রতি বছর যথাক্রমে ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি এই দুটি দিন পালন করা হবে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ৭ অক্টোবর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রাথমিকভাবে কোনো শঙ্কা দেখা যাচ্ছে না। তবে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রায় প্রতিদিন দাম ওঠানামা করলেও তা বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে না। সামান্য মূল্য কমলেও স্বর্ণের ক্রমবর্ধমান চাহিদা এবং রেকর্ডমূল্যের কারণে এটি তাত্ত্বিকই থেকে যাচ্ছে। এই সপ্তাহে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবার ৩৯০০ ডলারের সীমানা ছুঁয়েছে এবং সপ্তাহ শেষের আগেই তা আরও বেড়ে চলেছে। রয়টার্স জানিয়েছে, সোমবার বিশ্ববাজারে স্বর্ণের স্পট মার্কেট অস্থির ছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ পর্যন্ত দৃঢ় অবস্থানে থাকবে এবং কাজে দৃঢ়তা দেখাবে, ততই জনগণের সন্দেহ ধীরে ধীরে দূর হবে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার সকালে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তার আগের সন্দেহ এখনো আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, আগে যখন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ফেসবুকে ভারতবিরোধী একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) একদল নেতাকর্মী নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করে। শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। পরবর্তীতে রাত ৩টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ২০১৯ সালের ১৩ নভেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায়
দোয়া আল্লাহর সঙ্গে মানুষের সবচেয়ে সরাসরি যোগাযোগের মাধ্যম। এটি এমন এক ইবাদত, যা মানুষকে হতাশা থেকে মুক্তি দেয় এবং আত্মাকে শান্ত করে। আল্লাহ কুরআনে বলেছেন, “তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব” (সূরা গাফির: ৬০)। এই আয়াত স্পষ্ট করে দেয়, দোয়া শুধু চাওয়া নয়—এটি আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসার প্রকাশ। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “দোয়া ইবাদতের মূল” (তিরমিজি)। অর্থাৎ, নামাজ, রোজা,