
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৮:৩৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের স্বরূপারচর এলাকায় মাদক বিক্রির পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে সংঘটিত এ ঘটনায় দুইজন আহত হন এবং তিনজনকে গণপিটুনির পর স্থানীয়রা পুলিশে সোপর্দ করে।
