কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। শুক্রবার বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। শুরুতে ফুটবলপ্রেমীরা ম্যাচের জন্য উচ্ছ্বসিত থাকলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিকেল ৩টায় রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকাল থেকেই দর্শকের ভিড় স্টেডিয়ামে উপচে পড়ে। গ্যালারিতে দর্শক স্থান সংকুলান না হওয়ায় গেট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য তাবেদারদের মাধ্যমে চরম প্রচারণা চালাচ্ছেন। তিনি দাবি করেছেন, ক্ষমতায় আসার পর ৬–৭টি যুদ্ধ বন্ধ করেছেন এবং রুশ-ইউক্রেন ও হামাস-ইজরায়েল যুদ্ধও থামাতে প্রস্তুত। এমন অবস্থায় নোবেল কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বাইরের চাপ তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল কমিটির সচিব ক্রিশ্চিয়ান বার্গ হার্পভিকেন বলেন,
বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকায় বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় একটি পুরনো ব্রিজ ভেঙে খালের মধ্যে পরে যাওয়ায় চারটি গ্রামের মানুষের চলাচল গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। এ ঘটনার ফলে বরিশাল শহরের সঙ্গে সরাসরি যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি ধ্বংস হয় গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে। বালু ভর্তি একটি বাল্কহেড ব্রিজের সাথে ধাক্কা খাওয়ায় ব্রিজটি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের নতুন কমিটি গঠন উপলক্ষে গতকাল বিকেলে স্থানীয় এক মিলনায়তনে মিলনায়তনে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের নবনির্বাচিত মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিকসেশনের জন্য মুস্তাকিম আল মুন্তাজকে উপজেলা সভাপতি ও সাদিকুর রহমানকে সেক্রেটারি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটির সহ-সভাপতি হলেন শামছুল ইসলাম,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের গনমানুষের নেতা, ৪ বারের সাবেক জাতীয় সংসদ সদস্য
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম এক অফিস আদেশে তাকে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) হিসেবে বদলি করেন। অন্যদিকে, একই আদেশে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ্ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাকিবুল
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকায় বিজিবির নিয়মিত টহল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক ৮০ ঘনফুট গোল কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষার স্বার্থে নিয়মিত অভিযান চালানো
নেপালে গণ-অভ্যুত্থান ও বিক্ষোভের ঘটনায় দেশটিতে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন, আর সরকারের অধিকাংশ মন্ত্রী আত্মগোপনে রয়েছেন বা দেশ ছেড়ে পালিয়েছেন। নেপালের যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে দিয়েছে। এই পরিস্থিতি থেকে অনুপ্রাণিত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সাবেক সাংসদ অর্জুন সিংও বাংলার তরুণদের গণ-অভ্যুত্থান করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দ্য
ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, বাংলাদেশিরা সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের সাম্প্রতিক পরিকল্পনা নিয়ে
ভারতের দিল্লি ও মুম্বাই হাইকোর্টে বোমা হামলার হুমকিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পৃথক দুটি ই-মেইলের মাধ্যমে কর্তৃপক্ষকে এ হুমকি জানানো হয়। হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গেই উভয় আদালত প্রাঙ্গণ খালি করে তল্লাশি শুরু হয়। স্থানীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি জানিয়েছে, প্রথমে দিল্লি হাইকোর্টের অফিসিয়াল আইডিতে ই-মেইল আসে। এতে বলা হয় দুপুর ২টার পর তিনটি বোমা বিস্ফোরণ ঘটানো
দৈনিক যায়যায়দিন পত্রিকা ও মোহনা টেলিভিশনের সরাইল প্রতিনিধি এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শোকবার্তায় রিপোর্টার্স ইউনিটির দুই নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন
ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, জামায়াতে ইসলামী এমন এক রাজনৈতিক শক্তি যারা ইতিহাসে সহিংসতা ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে ছিল এবং এখনও একই মানসিকতা বহন করছে। তিনি একে তুলনা করেছেন “চিতাবাঘ” এর সঙ্গে, যার দাগ কখনও বদলায় না। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত “আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?” শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। শুক্রবার
নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হাসপাতাল রোডের নিউ এশিয়া ফার্মেসির চালের টিন কেটে দোকানে প্রবেশ করে চোরচক্র। ফার্মেসির মালিক মোর্শেদ আলম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে কর্মচারীরা দোকান খুলে ভেতরে ঢুকে দেখে চালের টিন কাটা ও ড্রয়ার
পিরোজপুরের নাজিরপুরে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার বিএনপি ও জাতীয় পার্টি থেকে সরে এসে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরপেক্ষতার প্রশ্নে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ জরুরি। তার মতে, এরা পরিষদে থাকলে নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি, তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ড. ইউনূসের
বরিশালের হিজলা উপজেলায় অবস্থিত টি,টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুসরাত নুপুর এর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এমন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতির কথা প্রকাশ করেছে এলাকাবাসী।উপজেলার প্রাণকেন্দ্রে নিজস্ব একতলা পাকা ভবনে দুই ছেলে সন্তান নিয়ে ইমন-নুপুর দম্পতির বসবাস। ডাকাতির ঘটনার ব্যাপারে শিক্ষিকার স্বামী আরমান হোসেন ইমন হাওলাদার জানান, বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো একটু রাত জেগে নিজের শয়নকক্ষে ঘুমাতে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উত্তরাধিকার বহন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজাপুর উপজেলার মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মতিয়া মাহফুজ জুয়েল বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন
বরিশালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অতীতের রাজনৈতিক মানদণ্ড দিয়ে বর্তমান সময়কে ব্যাখ্যা করার চেষ্টা করা ভুল হবে। তিনি বলেন, “জনআকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড করতে না পারি, ৯১ বা ২০০১ সালের মানদণ্ড দিয়ে ২০২৫ কে পড়বার চেষ্টা করি, তাহলে সেটা হবে বড় ভুল।” শুক্রবার (১২ সেপ্টেম্বর)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তরসুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম কৈশর হাজী মার্কেটের সামনে চেকপোস্ট বসায়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা আটক করা হয়। তল্লাশিতে যাত্রী আসনের পিছনে রাখা একটি কাগজের কার্টুন ও
নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলারে রান্নার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে হেমা মাঝি (৫৪) নামে এক বাবুর্চি গুরুতর দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটে মেঘনা নদীর তীরে ট্রলার মাস্টার মাঝি-তে এ দুর্ঘটনা ঘটে। হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। দগ্ধ হেমা মাঝি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু
রাজধানী ঢাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার তিন বছরের মেয়ে মুসকান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার উত্তরা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। এ সময়
অনিয়মের অভিযোগে আলোচিত হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এর আগে ৩১ আগস্ট অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো অবস্থায় তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। উল্লেখ্য, বিচারপতি আক্তারুজ্জামান জেলা জজ হিসেবে দায়িত্ব পালনকালে বহুল
ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধে ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭১৮ জনে। নিহতদের মধ্যে শিশু ও নারী উল্লেখযোগ্য সংখ্যক। শুধু হামলাতেই নয়, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণেও প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। গত ২৪ ঘণ্টায় ক্ষুধায় মারা গেছেন আরও ৭ জন, যাদের