বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬১১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

রাজধানীর বাজারে কমল সবজির দাম, মুরগির বাজারে স্বস্তি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:২৬

শেয়ার করুনঃ
রাজধানীর বাজারে কমল সবজির দাম, মুরগির বাজারে স্বস্তি

রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম কিছুটা কমেছে, যা মধ্য ও নিম্নবিত্ত পরিবারের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার (২৩ মে) খিলক্ষেত, বনশ্রী, রামপুরা, মালিবাগ ও কারওয়ানবাজারে ঘুরে দেখা যায়, মুরগির দাম স্থিতিশীল থাকায় ক্রেতারা এখন মুরগির প্রতি বেশি ঝোঁক দেখাচ্ছেন। বিশেষ করে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কম থাকায় ভোক্তাদের পক্ষে মুরগি কেনা সহজ হয়ে উঠেছে। একই সময়ে গরু ও খাসির মাংসের দাম বেড়ে যাওয়ায় অনেকেই মাংস কিনতে সংকোচ বোধ করছেন।

গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকা, খাসির মাংস এক হাজার ২৫০ টাকা এবং ছাগলের মাংস এক হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে সাধারণ ক্রেতারা বেশ বিরক্ত। মুরগির দাম তুলনামূলক কম থাকায় অনেকেই গরু-মাংসের বদলে মুরগিতেই ভরসা করছেন। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি ও দেশি মুরগি ২৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের দাম প্রতি পিস ৬০০ থেকে ৭০০ টাকা।

মাছের বাজারে কিছু মাছের দাম স্থিতিশীল থাকলেও রুই, কাতল, চিংড়ি ও টেংরা মাছের দাম কিছুটা উর্ধ্বমুখী। রুই মাছ ২৫০ থেকে ৩৫০ টাকা, চিংড়ি ৬৫০ থেকে ৯০০ টাকা, কাতল মাছ ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, বোয়াল, পোয়া ও আইড় মাছের দামও যথাক্রমে ৬০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত রয়েছে। দেশি কৈ ও শিং মাছের দামও অনেক বেশি রয়েছে।

আরও

আমদানি-রপ্তানি শুরুর সঙ্গে প্রাণ ফিরল হিলি বন্দরে

আমদানি-রপ্তানি শুরুর সঙ্গে প্রাণ ফিরল হিলি বন্দরে

চাল ও ডিমের বাজারেও পরিবর্তন দেখা গেছে। এক মাস আগের তুলনায় ডিমের দাম ডজন প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। চালের দামের ক্ষেত্রে সামান্য কমতি লক্ষ্য করা গেছে। নতুন বোরো ধানের চাল বাজারে আসায় মিনিকেট চালের দাম প্রতি কেজি ৭৫ টাকার আশপাশে নেমে এসেছে। তবে চালের বিভিন্ন ব্র্যান্ডের দাম ভিন্নতা রয়ে গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তেল, পেঁয়াজ, আলু ও রসুনের দামেও সামান্য স্থিরতা রয়েছে। পেঁয়াজ প্রতি কেজি ৫৫ থেকে ৭০ টাকা, আলু ২০ থেকে ২৫ টাকা এবং দেশি রসুন ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা রসুনের দাম ২২০ থেকে ২৪০ টাকা পর্যায়ে রয়েছে। সবজির দামও সাম্প্রতিক সপ্তাহের মতোই রয়েছে, পটোল, টমেটো, ঢেঁড়স, ঝিঙে ও লাউ ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ও পেঁপে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানী বাজারমাংসের দামসবজির দাম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বাজার বিক্রেতারা জানাচ্ছেন, দাম বাড়া-কমার পেছনে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। পাইকারি বাজার থেকে দাম কমে কিনতে পারলে খুচরা বাজারেও দাম কম থাকে। বর্তমানে মুরগির দাম স্থিতিশীল থাকার কারণ হিসেবে এ কথা উল্লেখ করা হচ্ছে। ক্রেতাদের জন্য মুরগি এখন একমাত্র সাশ্রয়ী মাংস বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

সর্বশেষ সংবাদ

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

এ সম্পর্কিত আরও পড়ুন

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

২০২৬-২৭ অর্থবছরে সরকারের রাজস্ব আহরণ বাড়াতে মুদি দোকানসহ আরও ১৬টি ব্যবসা খাতকে সুনির্দিষ্ট ভ্যাট ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। বুধবার (২৪ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ১৪তম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য উপস্থাপন করা হয়। সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের সুনাম বাড়াচ্ছে টেক্সএশিয়া ইন্টারন্যাশনাল

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের সুনাম বাড়াচ্ছে টেক্সএশিয়া ইন্টারন্যাশনাল

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। এ খাতের অগ্রযাত্রায় অবদান রাখা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম টেক্সএশিয়া ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক মানসম্পন্ন পোশাক উৎপাদন, কঠোর মান নিয়ন্ত্রণ এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি এক দশকেরও বেশি সময় ধরে দেশের পোশাক রপ্তানি খাতে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বর্তমানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্র্যান্ড

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

দেশের অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক সংস্কার ত্বরান্বিত করতে বড় অঙ্কের বৈদেশিক ঋণ গ্রহণের পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছরে এশীয় উন্নয়ন ব্যাংক থেকে প্রায় ৫১৫ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়া হবে। সরকার ইতোমধ্যে ২০২৬ ও ২০২৭ সালকে লক্ষ্য করে ২৯টি উন্নয়ন প্রকল্পের একটি সম্ভাব্য তালিকা তৈরি করেছে। এসব প্রকল্পের মাধ্যমে দেশের যোগাযোগব্যবস্থা,

টানা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

টানা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

টানা চার দফা কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম একইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি

আমদানি-রপ্তানি শুরুর সঙ্গে প্রাণ ফিরল হিলি বন্দরে

আমদানি-রপ্তানি শুরুর সঙ্গে প্রাণ ফিরল হিলি বন্দরে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হয়। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকরা বন্দরে কাজে যোগ দেন এবং বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু