পটুয়াখালী জেলা বিএনপি নেতাকর্মীদের স্থানীয় সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত না থাকার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। দলের প্রতিটি কর্মী জনগণের আস্থার প্রতীক এবং আন্দোলন-সংগ্রামের অগ্রণী সৈনিক। তাই দলের ভাবমূর্তি
সম্প্রতি এক ঋণগ্রস্থ ব্যক্তির আত্মহত্যার পর তার পরিবার ঋণ করে চল্লিশা পালন করেছে। এ ঘটনাকে ধর্মীয় শিক্ষার অভাব হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ঋণের ভারে যিনি জীবন শেষ করলেন, সেই ব্যক্তির জন্য ঋণ করে চল্লিশা করা হলো। এই ঘটনার মাধ্যমে দীনি শিক্ষার অভাব এবং দীন সম্পর্কে অজ্ঞতার প্রভাব আমরা নতুন করে উপলব্ধি
সিলেটের তাহিরপুর সীমান্তে অবস্থিত জাদুকাটার নদী থেকে লুট হওয়া প্রায় ১১০ কোটি টাকার বালি ও পাথরের নিলাম ঢাকায় গোপনে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) সভা কক্ষে এই নিলামের আয়োজন করা হয়। নিলামের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী ও সর্বোচ্চ দরদাতার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, নিলামে সহকারী কমিশনার (ভূমি) অনলাইনে
গাজা সিটিতে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। প্রায় দুই বছর ধরে চলমান সংঘাত ও আন্তর্জাতিক নিন্দাকে উপেক্ষা করে এই অভিযান শুরু হয়। এমনকি সশস্ত্র সংগঠন হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও এ অভিযানের বিরুদ্ধে মতামত এসেছে। গাজার শাসক গোষ্ঠি হামাস এই পদক্ষেপের কড়া বিরোধিতা জানিয়ে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে ইসরাইলি আগ্রাসন ‘অভূতপূর্ব’
রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ সকাল থেকে অস্থায়ীভাবে মেঘলা রয়েছে এবং দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গুমোট আবহাওয়া বিরাজ করতে পারে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। আবহাওয়া অফিস
আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ভোট শেষে নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে এক ভিডিও কলে কথা বলার সময় তিনি এ কথা বলেন। ভিডিও কলে ড. ইউনূস ব্যাংকিং খাত পুনর্গঠন প্রচেষ্টা এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগসহ তার
দেশের সোনার বাজারে আবারও মূল্যবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। এ নিয়ে দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম ধার্য হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার
বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়িয়েছে প্রায় ৩০.৮৯ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এই অঙ্ক দাঁড়ায় ২৫.৯৮ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববার
মৌলভীবাজার জেলার চা-বাগানগুলোতে শুধুমাত্র চা নয়, সাথি ফসল হিসেবে গোলমরিচ চাষও শুরু হয়েছে। জেলার শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ ও বড়লেখা উপজেলার বিভিন্ন চা-বাগানে সীমিত পরিসরে গোলমরিচ চাষ করা হচ্ছে। চা-বাগানের জন্য অত্যাবশ্যক ছায়াদানকারী বৃক্ষকে আশ্রয় করে বেড়ে ওঠে গোলমরিচের লতা। গোলমরিচ মাংসসহ বিভিন্ন খাবারে স্বাদ বৃদ্ধিতে এবং রান্নায় গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। দেশের চাহিদার প্রায় সবটাই বিদেশ থেকে আমদানি করা হলেও
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলো—জারিফ (২), আব্দুল জলিলের পুত্র এবং নাবিলা (২), সোহাগ হোসেনের কন্যা। তারা আপন চাচাতো ভাইবোন। নিহত শিশুদের পিতা জলিল ও সোহাগ চান্দপুর গ্রামের মোসলেম উদ্দিনের বড় ও মেজ ছেলে। নিহতদের চাচা সাকিব জানান, “সকাল ১০টার দিকে
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবারও ব্যাপক রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ৫৫৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা–৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা প্রথম প্রজ্ঞাপনে ৪৫৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়। অপর প্রজ্ঞাপনে আরও ৯৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রাম থেকে জাকির হোসেন ঢালী (৫০) নামে এক বিআরটিসি বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা গ্রামের বাড়ির সামনে একটি গাছে তার মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেন। নিহত জাকির হোসেন স্বল্পসেনা গ্রামের মৃত আলাউদ্দিন ঢালীর ছেলে এবং বরিশাল বিআরটিসি ডিপো অফিসের বাস চালক ছিলেন। হঠাৎ এমন মৃত্যুতে পুরো এলাকায়
জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে প্রকাশ্যে জামিনে মুক্তি পাওয়া এক আসামিকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। তবে পুলিশের দ্রুত তৎপরতায় অপহরণকারীরা ধরা পড়ে এবং ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটার দিকে। আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার পরপরই আসামি নুরুজ্জামানকে কয়েকজন ব্যক্তি টেনে-হিঁচড়ে নিয়ে একটি মাইক্রোবাসে তোলে। এসময় বাধা দিতে গেলে স্থানীয় কয়েকজনকেও
কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেজিইউজের সদস্য সচিব ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে জেলার
টাঙ্গাইলের ঘাটাইল থানার একটি ধর্ষণ মামলায় কলেজপড়ুয়া নাবালিকা ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব এবং প্রধান অভিযুক্ত নাসির উদ্দীনকে গ্রেফতার করেছে। র্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল সোমবার রাতে এ অভিযান পরিচালনা করে। এজাহার সূত্রে জানা যায়, কলেজ পড়ুয়া নাবালিকা মেয়েকে অভিযুক্ত নাসির উদ্দীন দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়ে রাজি না হলে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের পরিবার থেকে বিয়ের
ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দুই মনোনয়ন প্রত্যাশীর দাখিল করা রিট আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ
ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সিলেট অঞ্চলের একাধিক নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকিতে পড়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের ভেতরে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম ও সিকিমেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সরকার নতুন করে সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠক সূত্রে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক সংকট, ওষুধের অভাব, অনিয়ম-দুর্নীতি ও চরম অব্যবস্থাপনার কারণে নিজেই যেন রোগীতে পরিণত হয়েছে। চার লক্ষাধিক মানুষের একমাত্র সরকারি চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালে রোগীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিন দেখা যায়, ৫০ শয্যার হাসপাতাল হলেও যথাযথ জনবল নেই। চিকিৎসক, মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মীসহ প্রায় ৫০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে বহির্বিভাগ চালাতে
খাগড়াছড়ির পানছড়িতে দীর্ঘদিন ধরে মিটার রিডিংয়ের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদানের অভিযোগে উত্তেজিত জনতা সহকারী আবাসিক প্রকৌশলী চঞ্চল মিয়াকে গণধোলাই দিয়ে পানছড়ি সাবজোনে হস্তান্তর করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টিএন্ডটি টিলাস্থ বিদ্যুৎ অফিস ঘেরাও করে শতাধিক স্থানীয় বাসিন্দা। এক পর্যায়ে প্রকৌশলী চঞ্চল মিয়ার সঙ্গে বিক্ষুব্ধ জনতার কথা কাটাকাটি হলে তা মারধরে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬৪ হাজার শিশু ও কিশোরকে টাইফয়েড টিকা প্রদানের প্রস্তুতি চলছে। উপজেলার স্বাস্থ্য দপ্তর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ ব্যাপক কর্মসূচী বাস্তবায়নের জন্য একটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত করে। সভার আয়োজন করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, এবং বিশেষ অতিথি
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘সবশেষ সাক্ষী’ হিসেবে সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান। তবে, তার জবানবন্দি নেওয়া হয়নি, কারণ আগের সাক্ষী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এর জেরা এখনও শেষ হয়নি। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানি করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ৩৭ প্রতিষ্ঠানকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার অনুমোদন দেওয়া হয়েছে। রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৫
ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস ঘিরে টানা আন্দোলনরত সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত থাকবে এ কর্মসূচি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে শান্তিপূর্ণ মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি ও আন্দোলনকারীদের প্রতিনিধি খন্দকার ইকবাল হোসেন সেলিম এ ঘোষণা দেন। তিনি জানান, জেলা প্রশাসকের অনুরোধে জনদুর্ভোগ