‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি মাদ্রাসায় খাবার না পেয়ে কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে বাবুর্চি ফজের আলী সরদারকে (৭০) হত্যার ঘটনায় গুরুতর আহত তাঁর নারী সহকারী সোনাবান বিবিও (৭৫) মারা গেছেন। শনিবার (৩১ অক্টোবর) ভোররাত সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সোয়া ২টার
‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ। আর এটাই সবচেয়ে বড় বিষয়।’—সামাজিক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ মাহমুদ আল তিতুমীর। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন। সবার মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম বজায় থাকবে। সবাইকে সঙ্গে নিয়েই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শতাধিক যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা
রাজবাড়ীর গোয়ালন্দে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠা ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মো. রাকিবুল ইসলাম। বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার রাকিবুল ইসলামের
তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যে সর্দি-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় রাজবাড়ীর গোয়ালন্দ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই রোগীর ভিড় বাড়ছে। তবে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য পর্যাপ্ত ফ্যান না থাকায় গরমে দুর্ভোগ আরও বেড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ওয়ার্ডের বারান্দায় রোগীদের জন্য বেড থাকলেও সব
রাজবাড়ীর গোয়ালন্দের ডিপ্লোমা মিডওয়াইফ বিথী আক্তার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের অভিযোগ, চলতি বছরের ৬ মে অস্ত্রোপচারের সময় তার পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হয়। পরে এ নিয়ে জটিলতা তৈরি হলে প্রায় দুই মাস পর তাকে আবার বড় ধরনের অস্ত্রোপচার করতে হয়। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিথী
রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। নিহতের পরিবারের অভিযোগ, একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গুণীজন, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-ঢাকা) সুলতান উদ্দিন আহমেদ বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি গোয়ালন্দ পৌরসভা ৮ নং ওয়ার্ড বিপেন রায়ের পাড়ার বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে নিজ বাড়িতে অসুস্থ ছিলেন। তিনি ২৪ সেপ্টেম্বর
রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হবি সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার শিশুটির বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হবি সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওমেদ আলী সরদার পাড়ার মৃত ওমেদ আলী সরদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, আগুন লাগা বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া পথে চলাচল করে। স্থানীয়রা প্রথমে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করেছে। নদীতে প্রয়োজনীয় গভীরতা না থাকায় দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে দৌলতদিয়ার সাতটি ফেরিঘাটের মধ্যে পাঁচটিই বর্তমানে বন্ধ রয়েছে। সচল রয়েছে ৩ ও ৪ নম্বর ফেরিঘাট। একসঙ্গে একাধিক ঘাট বন্ধ থাকায় সীমিত ঘাট দিয়ে যানবাহন পারাপার করতে হচ্ছে। ফলে ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়ছে। নদী পার
রাজবাড়ীর গোয়ালন্দে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ ও ককটেলসদৃশ বস্তু উদ্ধারের দাবি করেছে এসআরবি-১০। এ সময় মো. ইসলাম সেক আকাশ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ উজানচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আকাশ উপজেলার ভোলাই মাতুব্বর পাড়া গ্রামের এরসাদ সেকের ছেলে। এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন
ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২২ হাজার ৫০ টাকা, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন ফোন ও বিভিন্ন অপারেটরের ১২টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, নতুন ও পুরাতন ভবনের বিভিন্ন কক্ষ এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন তিনি। একই সঙ্গে রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও সেবার মান সম্পর্কে সরেজমিনে খোঁজ নেন। হাসপাতালে চিকিৎসাধীন
রাজবাড়ীর গোয়ালন্দে দেওয়ান পাড়া রহমত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দের আয়োজনে এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সাবেক প্রভাষক এবিএম জিয়াউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারধরে গুরুতর আহত হয়ে সোনিয়া আক্তার (৩০) নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় মো. জুয়েল (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। জুয়েল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, ভাঙনকবলিত এলাকায় শ্রমিকেরা বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। এদিন ভাঙনকবলিত স্থান ও জিওব্যাগ ফেলার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা। এ সময় তাঁর সঙ্গে
পদ্মা নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে দৌলতদিয়া ঘাটে ভিড়তে পারেনি পাটুরিয়া থেকে যানবাহন ও যাত্রী নিয়ে আসা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রো-রো ফেরি। ঘাটে ভিড়তে না পেরে ফেরিটি কয়েক কিলোমিটার ভাটির দিকে ভেসে যায়। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে পাটুরিয়া ঘাট থেকে ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। মাঝ নদী
রাজবাড়ীর গোয়ালন্দে মৎস্যসম্পদ বৃদ্ধি ও উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের পুকুরসহ বিভিন্ন জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। জলাশয় নির্বাচন, পোনামাছ সংগ্রহ ও অবমুক্তকরণ কমিটির উদ্যোগে কার্যক্রমটি পরিচালিত হয়। এ কর্মসূচির আওতায় অভ্যন্তরীণ
রাজবাড়ীর গোয়ালন্দে আখক্ষেতের চারপাশে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নবীরন নেছা (৫৫) নামে এক নারীর মৃত্যু ও লাশ গুম চেষ্টা মামলার প্রধান আসামী রফিকুল ইসলাম মৃধা'কে (৩৫) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিনগত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার বেপারিপাড়া এলাকা হতে তাকে আটক করে র্যাব -১০ এর একটি আভিযানিক দল। এ বিষয়ে শনিবার দুপুরে র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্প
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আলোচিত শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিস শেখকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১০ জানায়, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতে পালিয়ে যাওয়া জামাল কয়েক মাস কারাভোগ শেষে দেশে ফিরে পুনরায় ভাড়াটে খুনি হিসেবে কাজ করার প্রস্তুতি নিচ্ছিলেন। র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা
রাজবাড়ী পৌর শহরের কাপড় বাজার এলাকায় পুলিশের উপস্থিতিতে এক নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার নারী উদ্যোক্তার নাম জাকিয়া সুলতানা। তিনি ‘আস্থা পোশাক শিল্প’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। তার দাবি, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় গুরুত্বপূর্ণ একটি সড়কের কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় জনসাধারণের দুর্ভোগ বাড়ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অন্তত আট থেকে দশবার চিঠি দিয়েও কাজ শেষ করানো সম্ভব না হওয়ায় চুক্তি বাতিলের সুপারিশ করেছেন উপজেলা প্রকৌশলী। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে উজানচর বাজার পর্যন্ত ফকিরপাড়া হয়ে সড়কটির দৈর্ঘ্য ২ হাজার ৬৮৫