শুক্রবার, ১৯ জুন, ২০২৬৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, দুই পা বিচ্ছিন্ন যুবকের

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:২২

শেয়ার করুনঃ
চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, দুই পা বিচ্ছিন্ন যুবকের

রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী শাটল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত রফিকুল ইসলাম গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার মৃত শামচু মিয়ার ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদহগামী শাটল ট্রেনটি গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করেন। পরে তাকে জরুরি ভিত্তিতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আরও

প্রবাসী যমজ ভাইয়ের সঙ্গে শিক্ষার্থী যমজ বোনের বিয়ে

প্রবাসী যমজ ভাইয়ের সঙ্গে শিক্ষার্থী যমজ বোনের বিয়ে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ট্রেন দুর্ঘটনায় আহত ওই যুবকের দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার তিনটি ছেলে সন্তান রয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দেন।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

আত্নহত্যার চেষ্টাদুই পা বিচ্ছিন্নরাজবাড়ী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

সমঝোতা কার্যকর শুরু, হরমুজ প্রণালি দিয়ে ১১ জাহাজ চলাচল

সমঝোতা কার্যকর শুরু, হরমুজ প্রণালি দিয়ে ১১ জাহাজ চলাচল

জি–৭ সম্মেলনে মোদি মেলোনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

জি–৭ সম্মেলনে মোদি মেলোনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত হচ্ছে, দাবি পাকিস্তানের

হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত হচ্ছে, দাবি পাকিস্তানের

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

গরম কড়াই দিয়ে কিশোরীকে ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেফতার

গরম কড়াই দিয়ে কিশোরীকে ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেফতার

খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা হলেন সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার দেখায়। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য খুলনা

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে ২০০ শ্রমিক অসুস্থ

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে ২০০ শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর তারা কারখানার সাপ্লাই লাইনের পানি পান করেন। এরপরই একের পর এক

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক, ট্রেন যোগাযোগ বন্ধ

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক, ট্রেন যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মন্ডলের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে

কমলগঞ্জে আনারকলি চাষে কৃষকের অভাবনীয় সাফল্য

কমলগঞ্জে আনারকলি চাষে কৃষকের অভাবনীয় সাফল্য

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদেশি ফল ‘প্যাশন ফ্রুট’, যা স্থানীয়ভাবে আনারকলি বা ট্যাং ফল নামে পরিচিত, সমতল ভূমিতে প্রথম বাণিজ্যিকভাবে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক সালেহ আহমদ। উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঘমারা গ্রামের এই কৃষি উদ্যোক্তা কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে শুরু করা চাষকে এখন বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছেন। জানা গেছে, কয়েক বছর আগে জেলার পাহাড়ি অঞ্চলে

প্রবাসী যমজ ভাইয়ের সঙ্গে শিক্ষার্থী যমজ বোনের বিয়ে

প্রবাসী যমজ ভাইয়ের সঙ্গে শিক্ষার্থী যমজ বোনের বিয়ে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও বিরল ঘটনার মধ্য দিয়ে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই কন্যার সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মোঃ নুরুল আলমের যমজ দুই পুত্রের এই বিয়ে অনুষ্ঠিত হয়। জানা যায়, যমজ দুই ভাই মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুল জব্বার বর্তমানে প্রবাসে কর্মরত।