স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে নিখোঁজ রেজাউল শিকদারের সঙ্গে ফেরির এক যাত্রীর কথা-কাটাকাটির একপর্যায়ে পন্টুনের ওপর ধস্তাধস্তি করে রেজাউলসহ ওই ব্যক্তি নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা ওই যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও পানিতে তলিয়ে যান রেজাউল শিকদার। খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত ৭টা পর্যন্ত, ততোক্ষণে তার কোন সন্ধান পাওয়া যায়নি। দ্বিতীয় দিনের মতো বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় উদ্ধার অভিযান।
আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের লিডার জয়নুল আবেদিন জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধ্যানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চলমান রয়েছে। সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের এ অভিযান চলবে।