
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে শাহ্ মখদুম নামের একটি রো-রো ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ফেরির ইঞ্জিনের সাইলেন্সারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ফেরিতে যাত্রী এবং বিভিন্ন যানবাহন উপস্থিত ছিলেন।
