বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী, জেলা জামায়াতের আমির ও রাজবাড়ী-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম বুধবার বিকেলে গোয়ালন্দে গণসংযোগ করেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি গোয়ালন্দ বাজার, পৌর জামতলা, বাসস্ট্যান্ড সহ আশপাশের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এ গণসংযোগ করেন।
এ সময় এ্যাডঃ নূরুল ইসলাম বলেন, তিনি এমপি নির্বাচিত হলে দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের জন্য কাজ করবেন। এছাড়া গোয়ালন্দ ও রাজবাড়ী এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, রাজবাড়ীতে একটি রেলওয়ে ওয়ার্কশপ, পূর্ণাঙ্গ বিশ্ব বিদ্যালয়, সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন।একই সাথে ঘুষ,দূর্ণীতি, চাঁদাবাজি, মাদক ও শোষনমুক্ত সমাজ গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন।