আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম রাজবাড়ী সদর বরাট ও গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকেই নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে এডঃ মোঃ নূরুল ইসলাম গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশাপাশি ধনী-দরিদ্র, গ্রাম-শহর, মাঠের মানুষের বাড়ি বাড়ি ও দ্বারপ্রান্তে ছুটে গিয়ে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে আরো উপস্থিত, গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম মীর মালত সহ, জেলা, উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলার এনসিপির নেতাকর্মী প্রমুখ।