সোমবার, ৮ জুন, ২০২৬২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

যেসব কাজ আল্লাহ ঘোষিত ইবাদতের অন্তরায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৬

শেয়ার করুনঃ
যেসব কাজ আল্লাহ ঘোষিত ইবাদতের অন্তরায়
মানবজাতিকে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো তার ইবাদত করা। এ কথা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। কুরআনে এসেছে-

‘আমি জিন ও মানবজাতিকে কেবল আমারই ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। (সুরা যারিয়াত : আয়াত ৫৬)

এ আয়াতের আলোকে বলা যায়, মানুষের প্রতিটি কাজই হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্যায় না ছেড়ে ভালো কাজ করে যাওয়া ইবাদত নয়।

আরও

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ, অংশ নিচ্ছেন ১৮ লাখ মুসল্লি

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ, অংশ নিচ্ছেন ১৮ লাখ মুসল্লি
আল্লাহ তাআলা যেসব বিষয় থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন, সেগুলো থেকে বিরত না থেকে শুধু নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ-তাহলিল ইত্যাদি ভালো কাজে নিয়োজিত থাকলে আলোচ্য আয়াতের হুকুমও বাস্তবায়িত হবে না।

কেননা কোনো ব্যক্তির মিথ্যা বলা, সুদ-ঘুষের সঙ্গে জড়িত থাকা, চোগলখুরি করা, অশ্লীলতা ও বেহায়পনায় জড়িয়ে পড়া, হিংসা-বিদ্বেষ ও মুনাফেকি করা এবং মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে কোনো ভালো কাজ ইবাদতে পরিগণিত হওয়ার অন্তরায়।

আয়াতের হুকুম অনুযায়ী নামাজ, রোজা, হজ পালনকারী কিংবা জাকাত দেয়া ব্যক্তি কখনো উল্লেখিত অন্যায়ের সঙ্গে যেমন জড়িয়ে পড়বে না। তেমনি যদি তারা অপরাধে জড়িয়ে পড়ে তবে তাদের এসব ধর্মীয় ও নৈতিক কাজও কুরআনে বিধান মতে ইবাদতে পরিগণিত হবে না।

কুরআন হাদিসের ঘোষণা অনুযায়ী আমরা জানি, ইসলামের প্রধান ইবাদতগুলো মানুষকে অনেক উপকারিতা ও ফায়েদা দেয়। আর তাহলো-

আরও

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত
>> নামাজ : মানুষকে যাবতীয় অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।

ধর্ম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
>> জাকাত : মানুষের সম্পদকে পবিত্র করে, সম্পদে বরকত দেয়।

>> হজ : মানুষকে স্বচ্ছলতা দান করে। অভাব দূর করে দেয় এবং

>> রোজা মানুষকে আত্মিক ও মানসিকভাবে পূতঃপবিত্র করে তোলে।

এখন মানুষ যদি অন্যায় অপরাধের সঙ্গেও নিজেকে জড়িয়ে রাখে আবার নামাজ, রোজা, হজ, জাকাত আদায় করে; তাহলে বুঝতে হবে- মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি।

আবার এমনিভাবে ইবাদত-বন্দেগি করা আর পাপাচারে জড়িয়ে থাকা কুরআনে বর্ণিত বিধানও নয় বরং তা ইবাদতের ভুল ধারণা মাত্র।

সুতরাং মানুষের উচিত ইবাদতের ভুল ধারণা থেকে বেরিয়ে আসা। অন্যায় থেকে বিরত থাকার নিয়তেই নামাজ, রোজা, হজ ও জাকাতের হুকুম নিজেদের জীবনে যথাযথ বাস্তবায়ন করা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মনে রাখা জরুরি

নামাজ, রোজা, হজ, জাকাতের বিধান পালনের পাশাপাশি অশ্লীল ও অন্যায়, সুদ-ঘুষসহ যাবতীয় নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়া ইবাদতের পরিবের্ত তা ক্ষমার অযোগ্য অপরাধ। কেননা ইবাদত ও অন্যায় উভয়টি এক সঙ্গে করা হলো- আল্লাহর সঙ্গে সর্বোচ্চ সীমালংঘকারীর ন্যায় তামাশা করার শামিল।

এ কথাও স্মরণ রাখা জরুরি-

মানুষের ছোট ছোট গোনাহগুলো বার বার করলে তা কবিরা গোনায় পরিণত হয় এবং বার বার কবিরা গোনাহ করলে তা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়।

সুতরাং ৩টি প্রক্রিয়ায় নিজেদের ইবাদতে নিয়োজিত রাখা-

>> আল্লাহ তাআলাকে রব মেনে তাঁর দাসত্ব স্বীকার করা।

>> আল্লাহর নির্দেশ মেনে তাঁর আনুগত্য স্বীকার করা।

>> আল্লাহ তাআলার সম্মান ও সম্ভ্রম রক্ষা করা।

মুসলিম উম্মাহর উচিত সব সময় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে স্মরণ রেখে প্রতিটি কাজ সম্পন্ন করা। সব কাজে আল্লাহর স্মরণ ও তার দেখানো মতে কাজ করাই হবে বান্দার প্রকৃত ইবাদত।

কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এ কথাটির নির্দেশই দিয়েছেন। মানুষকে সৃষ্টির উদ্দেশ্য ব্যক্ত করেছেন। সব কাজে নৈতিক মূল্যবোধ বজায় রেখে তা বাস্তবায়নের উপদেশ দিয়েছেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনের এ ঘোষণা অনুযায়ী প্রতিটি কাজ যথাযথভাবে আদায় করার মাধ্যমে ইবাদতের পরিপূর্ণ হক আদায় করার তাওফিক দান করুন। আমিন।

ইনিউজ ৭১/এম.আর
   

সর্বশেষ সংবাদ

বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন

দেশজুড়ে আলোচিত রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দেশজুড়ে আলোচিত রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি

সীমান্ত হত্যা: সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা: সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

জনপ্রিয় সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

এ সম্পর্কিত আরও পড়ুন

হঠাৎ তিনদিন হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে না থাকার অশ্রুশিক্ত ঘটনা

হঠাৎ তিনদিন হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে না থাকার অশ্রুশিক্ত ঘটনা

। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই হঠাৎ তিনদিন হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে না থাকার অশ্রুশিক্ত ঘটনাটি নিয়ে সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ একটি ঘটনা পরলে চোখের পানি চলে আসবে পড়তে পড়তে কখন কেঁদে ফেলেছি

জুমার দিনে সবচেয়ে উত্তম আমল দরুদ পাঠ ও নামাজ

জুমার দিনে সবচেয়ে উত্তম আমল দরুদ পাঠ ও নামাজ

ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পবিত্র এই দিনে আল্লাহ তাআলা বিশেষ রহমত, বরকত ও মাগফিরাতের দরজা খুলে দেন। তাই মুসলমানরা এ দিনে বিভিন্ন ইবাদত ও নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করেন। ইসলামি গবেষক ও আলেমদের মতে, জুমার দিনের অন্যতম শ্রেষ্ঠ আমল হলো সময়মতো জুমার নামাজ আদায় করা, বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা এবং

এতিমদের অধিকার রক্ষায় ইসলামের কঠোর নির্দেশনা

এতিমদের অধিকার রক্ষায় ইসলামের কঠোর নির্দেশনা

ইসলাম এতিমদের প্রতি সহানুভূতি, দয়া ও দায়িত্বশীল আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। পবিত্র কোরআন ও হাদিসে এতিমদের অধিকার রক্ষা, তাদের ভরণ-পোষণ নিশ্চিত করা এবং সম্পদের নিরাপত্তা বিধানের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামের দৃষ্টিতে এতিম হলো সেই শিশু, যে বালেগ হওয়ার আগে পিতাকে হারায়। মহান আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এতিমদের প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তাদের সম্পদ অন্যায়ভাবে ভোগ

ইসলামে পর্দা নারীর মর্যাদা ও নিরাপত্তার ঢাল

ইসলামে পর্দা নারীর মর্যাদা ও নিরাপত্তার ঢাল

ইসলামে পর্দাকে নারী-পুরুষ উভয়ের জন্য শালীনতা, আত্মসংযম এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ বিধান হিসেবে উল্লেখ করেছেন দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেমরা। তারা বলেছেন, পর্দা কেবল পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দৃষ্টি, আচরণ, কথাবার্তা ও সামগ্রিক জীবনাচরণের মধ্যেও এর বাস্তবায়ন প্রয়োজন। রাজধানীতে আয়োজিত এক ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম নারীর মর্যাদা, সম্মান ও ব্যক্তিত্ব রক্ষার জন্য পর্দার নির্দেশনা দিয়েছে।

সামাজিক জীবনে ধর্মীয় নির্দেশনার গুরুত্ব বাড়ছে

সামাজিক জীবনে ধর্মীয় নির্দেশনার গুরুত্ব বাড়ছে

সমাজে নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় নির্দেশনার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মত দিয়েছেন ইসলামি চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানীরা। তারা বলেছেন, ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতির পরিবেশ তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, পারিবারিক কলহ, মাদকাসক্তি এবং অপরাধ প্রবণতা বৃদ্ধির পেছনে নৈতিক শিক্ষার ঘাটতি অন্যতম কারণ। ধর্মীয় অনুশাসন মানুষকে