রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

তুরস্ক-চীনের ছায়া যুদ্ধেই বিপর্যস্ত ভারত

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ২১:৩২

শেয়ার করুনঃ
তুরস্ক-চীনের ছায়া যুদ্ধেই বিপর্যস্ত ভারত

চলতি বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিককালের ভয়াবহতম সংঘাত এখনো কূটনৈতিক ও সামরিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উত্তপ্ত হয়ে উঠেছিল সীমান্ত এলাকা। টানা ১৮ দিন ধরে চলা এই সংঘাতে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে এই লড়াইয়ে চরম লজ্জার মুখে পড়ে ভারত, বিশেষ করে সামরিক সরঞ্জাম ও পরিকল্পনায় ঘাটতির কারণে পাকিস্তানের কৌশলের কাছে অসহায় হয়ে পড়ে ভারতীয় বাহিনী।

এই সংঘাত নিয়ে ভারতীয় সেনাবাহিনীর উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং সম্প্রতি দিল্লিতে এক সামরিক প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানান, পাকিস্তানের সঙ্গে যুদ্ধকালীন সময় ভারতকে ‘এক নয়, তিন প্রতিপক্ষের’ বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। চীন ও তুরস্ক সরাসরি না জড়ালেও পাকিস্তানকে সক্রিয়ভাবে সহায়তা করেছে বলে অভিযোগ তার।

চীনের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরে লেফটেন্যান্ট জেনারেল বলেন, চীন শুধু অস্ত্র সরবরাহ করেনি, বরং এই সংঘাতকে নিজেদের অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে। পাকিস্তানের ব্যবহৃত সামরিক সরঞ্জামের ৮১ শতাংশই চীন থেকে আসা বলেও উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, সংঘাতের সময় পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি সম্পর্কে যে নির্ভুল তথ্য জানত, তাও চীনের স্যাটেলাইট ও গোয়েন্দা প্রযুক্তির সাহায্যে অর্জিত বলে দাবি করেন তিনি।

আরও

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন
এছাড়া তুরস্কের ভূমিকাও অস্বীকার করা যাচ্ছে না। রাহুল আর সিং বলেন, ড্রোন ও প্রশিক্ষিত অপারেটরের মাধ্যমে পাকিস্তানকে সহায়তা করেছে তুরস্ক। ফলে সংঘাতের সময় পাকিস্তান যেমন টেকনোলজিক্যালি শক্তিশালী ছিল, তেমনি আন্তর্জাতিক সমর্থনও পেয়েছে।

এই বক্তব্য ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেস নেতা জয়রাম রমেশ চীনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির সমালোচনা করেন। তিনি বলেন, “২০২০ সালে লাদাখে চীন স্থিতাবস্থা বদলে দিলেও প্রধানমন্ত্রী মোদি তাদের ক্লিনচিট দিয়েছিলেন।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তুরস্ক-চীনছায়া যুদ্ধবিপর্যস্ত ভারত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সামরিক বিশ্লেষকরাও রাহুল সিংয়ের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে দেখছেন। অবসরপ্রাপ্ত উইং কমান্ডার প্রফুল্ল বক্সী বলেন, “সরবরাহ ব্যবস্থার দুর্বলতা বহুদিন ধরেই সেনাবাহিনীর দুশ্চিন্তার কারণ। এটা দ্রুত সমাধান প্রয়োজন।”

পররাষ্ট্র বিশ্লেষক উপমন্যু বলেন, “চীন ও তুরস্কের মতো শক্তিধর দেশ যখন পাকিস্তানের পাশে দাঁড়ায়, তখন ভারতকে কৌশলগত দিক থেকে আরও সতর্ক হতে হবে।”

আরও

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা
সবশেষে, লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেন, চীন তাদের পুরোনো কৌশল, ‘ধার করা ছুরি দিয়ে হত্যা’, এবার ভারতীয় উপমহাদেশে কার্যকর করেছে। ভবিষ্যতে এই ধরনের সংঘাতে ভারত যেন আর কৌশলগতভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। লন্ডন বলেছে, সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাজ্যের উপ-স্থায়ী প্রতিনিধি কেট ফস্টার বলেন, ইয়েমেনে আবার সংঘাত শুরু করা এবং সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলার জন্য হুতিদের তীব্র নিন্দা জানায় ব্রিটেন। একই সঙ্গে সৌদি আরবের আত্মরক্ষার

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে গত ৬০ দিনে অন্তত ১০০টি বাণিজ্যিক জাহাজকে বিকল্প পথে যেতে হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইরানের বিরুদ্ধে ‘স্টিল ওয়াল অবরোধ’ আবার কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই অবরোধ অতিক্রম করতে পারেনি বলেও দাবি করেছে সেন্টকম। সেন্টকম জানিয়েছে, মার্কিন সেনারা অভিযানটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা

যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোক যুক্তরাষ্ট্র, চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোক যুক্তরাষ্ট্র, চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

যুক্তরাষ্ট্রকে ইরানের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেছেন, মার্কিন বাহিনী ইরানের সেনাবাহিনীকে এড়িয়ে এখন বেসামরিক জনগণ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। তবে কোনো পরিস্থিতিতেই ইরান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। রোববার (১২ সেপ্টেম্বর) মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের যোদ্ধা মনে করলে ইরানের বীর সেনাদের

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হামলার তথ্য নিশ্চিত করেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। ইয়াহিয়া সারে জানান, ইয়েমেনের ওপর আগ্রাসন পরিচালনায় ব্যবহৃত ওই সামরিক ঘাঁটির কমান্ড সেন্টার ও অস্ত্রাগার লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তবে হামলাটি

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে সমর্থকরা ‘জাহান্নামে যাবেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান মধ্যবর্তী সম্মেলনে উপস্থিত সমর্থকদের আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার শপথ করানোর পর তিনি এমন মন্তব্য করেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে উপস্থিত সমর্থকদের ট্রাম্প একটি শপথ পাঠ করান। সেখানে বলা হয়, তারা আমেরিকার ইতিহাসের