মঙ্গলবার, ২৬ মে, ২০২৬১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

মহররম মাসের ফজিলত ও আশুরার তাৎপর্য

hafiz masum ahmed
হাফিজ মাছুম আহমদ দুধরচকী, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ১১:২

শেয়ার করুনঃ
মহররম মাসের ফজিলত ও আশুরার তাৎপর্য

হিজরি সনের প্রথম মাস মহররম ইসলামের দৃষ্টিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় সময়। এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে এবং এতে ইবাদত-বন্দেগির বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মাসে রোজা রাখতেন এবং সাহাবিদেরও রোজার প্রতি উৎসাহ দিতেন। বিশেষ করে আশুরার দিন, অর্থাৎ ১০ই মহররম, মুসলিম ইতিহাসে বহুবিধ তাৎপর্যপূর্ণ ঘটনার দিন হিসেবে পরিগণিত হয়।

রাসূলুল্লাহ সা. মদিনায় এসে দেখতে পান, ইহুদিরা আশুরার রোজা রাখে। জিজ্ঞেস করলে তারা জানায়, এই দিনেই হযরত মূসা আ. ফেরাউনের হাত থেকে বাঁচেন। তখন রাসূল সা. বলেন, আমরা মূসা আ.-এর অনুসরণে তাদের চাইতে বেশি হকদার। এরপর তিনি রোজা রাখেন এবং সাহাবিদেরও রাখার নির্দেশ দেন। হাদিসে এসেছে, আশুরার রোজা এক বছর আগের গুনাহ মাফের কারণ হয়। ফিকাহ শাস্ত্র অনুসারে, একক দিন রোজা না রেখে ৯ ও ১০ বা ১০ ও ১১ মিলিয়ে দুই দিন রোজা রাখা উত্তম।

মহররম মাসের ফজিলতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই মাসে বহু নবী-রাসূল ও আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। যেমন হযরত আদম আ. এর তাওবা কবুল, হযরত নূহ আ. এর নৌকা রক্ষা, হযরত মূসা আ. ও বনি ইসরাইলের মুক্তি, হযরত ইউনুস আ. এর মুক্তি, হযরত ঈসা আ. এর জন্ম ও আসমানে উত্তোলন, হযরত ইবরাহিম আ. এর জন্ম ও আগুন থেকে মুক্তি ইত্যাদি।

আরও

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

তবে এই মাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনা হলো রাসূলুল্লাহ সা.-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন রা.-এর কারবালার প্রান্তরে শাহাদাত। তিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করেন। এই ঘটনা মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর বেদনার ছাপ রেখে গেছে এবং আশুরার দিনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আশুরার দিনে দান-খয়রাত করার ফজিলত সম্পর্কেও হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। ইমাম বায়হাকী উল্লেখ করেন, যে ব্যক্তি এই দিনে উদারভাবে দান করে, আল্লাহ সারা বছর তার রিজিকে বরকত দেন। এ মাসে আত্মশুদ্ধি, তওবা এবং নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের অনন্য সুযোগ রয়েছে।

মহররমের শিক্ষা হলো তাওবা, ধৈর্য, কৃতজ্ঞতা ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা। এই মাসে অতীত নবীদের জীবনের ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং নিজের জীবনকে আরো সৎ পথে পরিচালিত করতে পারি। আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে মহররমের ফজিলত অনুধাবন করে আমল করার তাওফিক দান করেন।

মহররম মাসআশুরার ফজিলতইমাম হোসাইনইসলামিক রোজাকারবালা ঘটনা
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ, অংশ নিচ্ছেন ১৮ লাখ মুসল্লি

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ, অংশ নিচ্ছেন ১৮ লাখ মুসল্লি

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রোববার (২৪ মে) এশার নামাজের পর থেকেই হাজিরা ‘তাবুর নগরী’ নামে পরিচিত মিনায় রওনা হন। মিনায় যাওয়ার আগে হাজিরা ইহরামের কাপড় পরিধান করে হজের আনুষ্ঠানিক ইবাদতে অংশ নেন। শরীয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরারা মিনায় অবস্থান

আত্মশুদ্ধির অনন্য ইবাদত পবিত্র হজ পালন

আত্মশুদ্ধির অনন্য ইবাদত পবিত্র হজ পালন

ইসলামের পাঁচটি মূল ভিত্তির অন্যতম হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং আত্মশুদ্ধি, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা। পবিত্র কাবাঘরকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে হজ পালন করা হয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি সৌদি আরবের মক্কায় সমবেত হন। ইসলামের

সামর্থ্যবান মুসলিমদের জন্য কুরবানি ওয়াজিব: আলেমদের মত

সামর্থ্যবান মুসলিমদের জন্য কুরবানি ওয়াজিব: আলেমদের মত

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুরবানির বিধান নিয়ে ধর্মীয় আলোচনায় নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে ইসলামের নির্দেশনার ওপর। ইসলামী শরিয়ত অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক এবং আর্থিকভাবে সক্ষম মুসলিমদের ওপর কুরবানি করা ওয়াজিব বলে জানিয়েছেন দেশের শীর্ষ আলেমরা। ইসলামী বিধান অনুযায়ী, যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক—অর্থাৎ যার কাছে প্রয়োজনীয় ব্যয়ের বাইরে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সমমূল্যের সম্পদ থাকে—তার ওপর

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মুসলমানদের মধ্যে কুরবানী সম্পর্কিত নানা প্রশ্ন সামনে আসে। ইসলামি শরিয়তে কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পালন করা হয়। ইসলামি শিক্ষাবিদদের মতে, কুরবানী মূলত সামর্থ্যবান মুসলমানদের ওপর ওয়াজিব। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক এমন প্রত্যেক মুসলমান নারী-পুরুষের জন্য কুরবানী আদায় করা আবশ্যক বলে অধিকাংশ ফকিহ মত দিয়েছেন। হাদিস অনুযায়ী,

পিতা-মাতার সেবায় রয়েছে জান্নাতের পথ

পিতা-মাতার সেবায় রয়েছে জান্নাতের পথ

ইসলামের দৃষ্টিতে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামি শিক্ষায় আল্লাহর ইবাদতের পরই পিতা-মাতার প্রতি সদাচরণকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে বলে আলেমরা উল্লেখ করেছেন। পবিত্র আল-কুরআন-এ একাধিক স্থানে মা-বাবার প্রতি সম্মান, আনুগত্য ও দয়া প্রদর্শনের নির্দেশ রয়েছে। কুরআনের বাণীতে বলা হয়েছে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা এবং পিতা-মাতার সঙ্গে উত্তম আচরণ করা মুমিনের অন্যতম প্রধান দায়িত্ব।