প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৮:২৮

বরিশাল জীবনানন্দ দাস স্টেডিয়ামে রোববার (২৯ জুন) বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের ক্রিকেট কাঠামোয় যুগান্তকারী পরিকল্পনার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, প্রতিটি উপজেলার খেলোয়াড়দের তথ্য নিয়ে একটি জাতীয় ডাটাবেজ গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ডাটাবেজে ব্যাটসম্যান, বোলারসহ প্রতিটি খেলোয়াড়ের দক্ষতা, অবস্থান ও সম্ভাবনা সংরক্ষণ করা হবে।
