রবিবার, ১৭ মে, ২০২৬৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

সাতদিনে ৩৪১ অপরাধী গ্রেপ্তার, সেনাবাহিনীর যৌথ অভিযান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৫, ১১:৮

শেয়ার করুনঃ
সাতদিনে ৩৪১ অপরাধী গ্রেপ্তার, সেনাবাহিনীর যৌথ অভিযান
সেনাবাহিনী

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে গত সাতদিনে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীসহ ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ সারাদেশে কাজ করেছে।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৫৩ রাউন্ড গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল, সিম কার্ড, জাল টাকা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনী বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট এলাকায় টহল ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। পাশাপাশি টিকিট কালোবাজারি রোধ, টিকিট বণ্টন সুষ্ঠু রাখা এবং গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ নজরদারি চালানো হয়।  

আরও

আজ রাতেই দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ

আজ রাতেই দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ
মহাসড়কগুলোতে বিকল্প রুট নির্ধারণ, পার্কিং ব্যবস্থাপনা ও রোড ব্লক প্রতিরোধে সেনা সদস্যরা দিনরাত কাজ করেছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে এই তৎপরতা চালানো হয়, যার ফলে সাধারণ যাত্রীরা সুবিধাজনক ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।  

শিল্পাঞ্চলগুলোতেও সেনাবাহিনীর বিশেষ নজরদারি ছিল। মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে বেতন ও ঈদ বোনাস পরিশোধ নিশ্চিত করা হয়, যা ঈদের আগে শ্রমিক অসন্তোষ বা অস্থিরতা রোধে কার্যকর হয়েছে। ফলে শ্রমিকরা নির্ভারভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এছাড়া শহর ও গ্রামাঞ্চলে টহল, চেকপোস্ট, মাইকিং এবং বিশেষ অভিযান চালিয়ে চুরি, ছিনতাই, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান, ঈদগাহ ও সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

সেনাবাহিনী
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আইএসপিআর জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে যেকোনো সন্দেহজনক ঘটনা বা ব্যক্তি সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।  

আরও

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর
আইএসপিআর-এর এই পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে এবং অনেকেই মনে করছেন, সেনাবাহিনীর এমন তৎপরতায় সমাজে নিরাপত্তাবোধ বেড়েছে এবং অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

সর্বশেষ সংবাদ

মেডিকেল ভর্তি প্রশ্নফাঁসে দিল্লিতে তীব্র বিক্ষোভ

মেডিকেল ভর্তি প্রশ্নফাঁসে দিল্লিতে তীব্র বিক্ষোভ

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতি

এ সম্পর্কিত আরও পড়ুন

সভাপতি খোকন, সম্পাদক আলী—বার নির্বাচনে বিএনপির জয়

সভাপতি খোকন, সম্পাদক আলী—বার নির্বাচনে বিএনপির জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। একই প্যানেল থেকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী। নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ

ভ্রূণের লিঙ্গ নির্ধারণে হাইকোর্টের যুগান্তকারী রায়

ভ্রূণের লিঙ্গ নির্ধারণে হাইকোর্টের যুগান্তকারী রায়

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ বন্ধে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে সোমবার (১১ মে)। রায়ে আদালত স্পষ্টভাবে বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ করা নারীর প্রতি বৈষম্যের জন্ম দেয় এবং কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়ায়।

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি ও ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালতে হাজির করার উদ্দেশ্যে পলককে কারাগার থেকে নেওয়ার পথে হঠাৎ করে প্রিজনভ্যানটি

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) করা ওই আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল এই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় নথি আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

জুলাই-আগস্টে দায়ের হওয়া হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট একই মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে নবম ও