বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভাইরাল টপিক

প্রেমে পাগল ভারতীয় যুবক সীমান্ত পেরিয়ে গ্রেপ্তার

মাসুদ বাবু
মাসুদ বাবু লালমনিরহাট, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২১:২৯

শেয়ার করুনঃ
প্রেমে পাগল ভারতীয় যুবক সীমান্ত পেরিয়ে গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রেমিকার টানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে পুলিশের হাতে আটক হয়েছেন এক ভারতীয় যুবক। রবিবার (২৯ জুন) রাতে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক তরুণীর বাড়ি থেকে তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।

আটককৃত যুবকের নাম আরিয়ান মির্জা (২২)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বাসিন্দা এবং রাজেস মির্জার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে দুই বছর আগে পরিচয় হয় আরিয়ান মির্জা ও উত্তর বিছনদই এলাকার ওই তরুণীর। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের একপর্যায়ে ওই তরুণী বিয়ের প্রতিশ্রুতি দিলে প্রেমিক আরিয়ান সব বাধা উপেক্ষা করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে এবং সরাসরি তার প্রেমিকার বাড়িতে হাজির হয়।

আরও

ঢাকা–দিল্লি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে নিবিড় যোগাযোগে থাকার সিদ্ধান্ত

ঢাকা–দিল্লি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে নিবিড় যোগাযোগে থাকার সিদ্ধান্ত
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিয়ান মির্জাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তিনি পুলিশকে জানান, “আমি আমার প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছি। দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে। আমি জানি, এটা অবৈধ। কিন্তু ভালোবাসার টানেই এসেছি। এখন আমি ভারতে ফিরে যেতে চাই।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, “ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টিকে প্রেমের উন্মাদনা বললেও অনেকে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন।

প্রেমে পাগলভারতীয় যুবকবাংলাদেশে অনুপ্রবেশআটক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

সর্বশেষ সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

এ সম্পর্কিত আরও পড়ুন

ওয়াজ মাহফিলে নিলামে: পঞ্চাশ হাজারে বিক্রি এক হালি কমলা

ওয়াজ মাহফিলে নিলামে: পঞ্চাশ হাজারে বিক্রি এক হালি কমলা

মৌলভীবাজারের রাজনগরে মাদ্রাসার ওয়াজ মাহফিলে এক হালি কমলা ৫০ হাজার টাকা এবং আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ব্যতিক্রমী এ নিলাম অনুষ্ঠিত হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন তহবিলে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত নিলামে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আব্দুল মালিক রুকন সর্বোচ্চ দর দিয়ে কমলা কিনে নেন। স্থানীয় ও মাদ্রাসা

বিয়ের পাত্র খুঁজতে গুগল ফর্ম, ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশনে আবেদন জমা ২৪১

বিয়ের পাত্র খুঁজতে গুগল ফর্ম, ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশনে আবেদন জমা ২৪১

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে বিয়ের জন্য পাত্র খুঁজতে অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন ৩৬ বছর বয়সী তরুণী এরিন প্যাটারসন। ডেটিং অ্যাপ ও পরিচিতদের মাধ্যমে দীর্ঘদিন চেষ্টা করেও মনের মতো জীবনসঙ্গী না পাওয়ায় এবার তিনি তৈরি করেছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ নামে একটি গুগল ফর্ম। তাঁর তৈরি ফর্মে ইতোমধ্যে ২৪১টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি প্রায় ১০০০ থেকে ১৫০০টি সরাসরি বার্তাও পেয়েছেন বলে জানা গেছে।

৩১ বছরেই হার্ভার্ড ইয়েল অক্সফোর্ডসহ ১২ ডিগ্রির মালিক

৩১ বছরেই হার্ভার্ড ইয়েল অক্সফোর্ডসহ ১২ ডিগ্রির মালিক

মাত্র ৩১ বছর বয়সেই বিশ্বের খ্যাতনামা হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন। তবে এতগুলো ডিগ্রি অর্জনের পরও পড়াশোনা থামাননি তিনি। বর্তমানে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে তথ্যবিজ্ঞান বিষয়ে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি করছেন। অকল্যান্ডে বেড়ে ওঠা জেমির অসাধারণ শিক্ষাজীবনের বিষয়টি সামনে আসে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক লিসা বেলকিনের মাধ্যমে। ২০২৫-২৬

ঝালকাঠিতে এক ছড়ায় ১২ মোচার কলাগাছ, দেখতে মানুষের ঢল

ঝালকাঠিতে এক ছড়ায় ১২ মোচার কলাগাছ, দেখতে মানুষের ঢল

ঝালকাঠির শহরতলীর গাবখান এলাকায় একটি কলাগাছে এক ছড়ায় একের পর এক ১২টি মোচা ধরায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণত একটি কলার ছড়ায় একটি মাত্র মোচা থাকে। কিন্তু ব্যতিক্রমী এই গাছে ধাপে ধাপে মোট ১২টি মোচা বের হয়েছে এবং প্রতিটি মোচাতেই কলা ধরেছে। বিরল এই দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, গাবখান এলাকার নদীর পাশ ঘেঁষে

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়ার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করানোর অভিযোগ এনে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার