মঙ্গলবার, ১৯ মে, ২০২৬৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু কাল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ৫:৩১

শেয়ার করুনঃ
ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু কাল

বঙ্গভবনে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ শুরু হবে কাল সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায়। শুক্রবার রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

মো. জয়নাল আবেদীন বলেন, জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে প্রথমে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সঙ্গে সংলাপ হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত অন্য দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

আরও

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

২০ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ সাত জ্যেষ্ঠ নেতা রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবেন। অন্য ছয়জন হচ্ছেন—মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ,  কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম।

এর আগে ২০১৬ সালের ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাতীয় পার্টি পাঁচ দফা প্রস্তাব দেয়।  প্রস্তাবগুলো হলো—১. সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগসংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করা, ২. আইনে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান রাখা, ৩. নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় করা, ৪. বর্তমান সংসদেই এই আইন পাস করা এবং ৫. নির্বাচন কমিশনারদের যোগ্যতা ও অভিজ্ঞতা মূল্যায়নে ৯টি বিষয় বিবেচনায় নেওয়া। এই ৯টি বিষয়ের মধ্যে ছিল—নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, ন্যূনতম ও সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচনসংক্রান্ত বিষয়ে জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিকভাবে সক্রিয় না থাকা এবং চারিত্রিক স্বচ্ছতা।

ইসি গঠনরাষ্ট্রপতির সংলাপ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঈদুল আজহার তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কাল

ঈদুল আজহার তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কাল

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এবার তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথবার ২০১১ সালের ২২ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেন। তবে বিএনপি তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকায় ওই সংলাপ থেকে কার্যকর কোনো ফল বেরিয়ে আসেনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দ্বিতীয়বার ২০১৬ সালের ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ শুরু হয়। চলে ২০১৭ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত। বঙ্গভবনে পর্যায়ক্রমে মোট ৩১টি রাজনৈতিক দল সংলাপে অংশ নেয়। প্রথম দিন সংলাপে অংশ নিয়েছিল বিএনপি। এরপর ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ, ২২ ডিসেম্বর জাসদ (ইনু) সংলাপে অংশ নেয়। ২০১৭ সালের ১১ জানুয়ারি সংলাপে অংশ নেয় আওয়ামী লীগ। এক মাসে পাঁচ দফায় এ সংলাপ হয়।

এবারের সংলাপ সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালের কণ্ঠকে বলেন, ‘এ প্রক্রিয়াকে আমরা একেবারেই সমর্থন করি না। আমরা গত সংলাপেও একটা প্রস্তাব দিয়েছিলাম রাষ্ট্রপতিকে।  সে প্রস্তাব অনুসারে কাজ হয়নি। আর এবার তো প্রশ্নই ওঠে না। এবার যে প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, সেটি তো গতবারও হয়েছিল। তাতে তো কোনো লাভ হয়নি। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন তৈরি করতে পারেননি।’

এদিকে বেশ কয়েকটি রাজনৈতিক দলসহ দেশের বিশিষ্ট নাগরিকদের একাংশ ইসি গঠনে সংবিধান অনুসারে আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে। সরকারের আইনমন্ত্রীও আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অস্বীকার করেননি। তবে সময় স্বল্পতার কারণে এবার আইন প্রণয়ন সম্ভব না বলে জানিয়েছেন মন্ত্রী। 

বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। এ কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

জনপ্রিয় সংবাদ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

সর্বশেষ সংবাদ

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

গোয়ালন্দ মোড়ে নছিমনে ফেনসিডিল উদ্ধার, আটক ১

গোয়ালন্দ মোড়ে নছিমনে ফেনসিডিল উদ্ধার, আটক ১

হিজলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

হিজলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

এ সম্পর্কিত আরও পড়ুন

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা নিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল

বাইক মালিকদের ওপর নতুন কর ভাবনা

বাইক মালিকদের ওপর নতুন কর ভাবনা

দেশে মোটরসাইকেল মালিকদের অগ্রিম আয়কর বা এআইটির আওতায় আনার পরিকল্পনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী অর্থবছরের বাজেটে এই প্রস্তাব যুক্ত করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মূলত কর নেটওয়ার্কের বাইরে থাকা বিপুল সংখ্যক যানবাহনকে রাজস্ব ব্যবস্থার আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিষয়টি সামনে আসতেই সাধারণ বাইক মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের প্রশ্ন,

র‍্যাবে আসছে বড় পরিবর্তন, পরিবর্তন হবে নাম !

র‍্যাবে আসছে বড় পরিবর্তন, পরিবর্তন হবে নাম !

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আগের কাঠামোতে থাকছে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় র‍্যাবের ভবিষ্যৎ কাঠামো, মানবাধিকার ইস্যু এবং নতুন আইনি কাঠামো নিয়ে সরকারের

মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে নতুন রূপরেখা ঘোষণা প্রধানমন্ত্রীর

মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে নতুন রূপরেখা ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৮ মে) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক শিক্ষা ও গবেষণা র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর পর আড়াই দশকেরও বেশি সময় ধরে চলা হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে “ফৌজদারি অবহেলা” আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার (১৭ মে) সুপ্রিম