রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

ফ্যাসিবাদ ঠেকাতে যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

জেলা প্রতিনিধি
কুমিল্লা, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ১০:৪৩

শেয়ার করুনঃ
ফ্যাসিবাদ ঠেকাতে যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জামায়াত আমির

দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগের মতো ভুয়া নির্বাচন এবার মেনে নেওয়া হবে না। ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত ইতোমধ্যে দেখা যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, মানুষ ইতিপূর্বে রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, এবারও প্রয়োজনে সেই রক্তের বিনিময়ে দেশ ও জাতির ভবিষ্যৎ সুরক্ষিত করা হবে। যেকোনো মূল্যে এই আন্দোলন সফল করতে জাতি প্রস্তুত আছে, আর ফ্যাসিবাদী শক্তিকে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

শনিবার সকালে ফেনীতে রুকন সমাবেশে যোগদানের পথে কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে এক পথসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। তিনি বলেন, ফ্যাসিবাদ যতদিন থাকবে, ততদিন আমাদের লড়াইও চলবে। এই লড়াই কোনো ব্যক্তি কিংবা দলের বিরুদ্ধে নয়, বরং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। তিনি পুরাতন বা নতুন যেকোনো রূপের ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ জানানোর আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের ছাত্র, যুবক, শ্রমিকরা অতীতে যেভাবে বুক চিতিয়ে সংগ্রামে অংশ নিয়েছে, আগামীতেও তাদেরকেই এই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অধিকার আদায়ে আপোষ নয়, বরং সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাওয়াই একমাত্র পথ। তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের জন্য এমন একটি দেশ রেখে যেতে চাই, যেখানে দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি থাকবে না। সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইনের বিকল্প নেই।

আরও

বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

এ পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান। এছাড়া জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, বরুড়া আসনের প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ডা. শফিকুর রহমান বলেন, এই আন্দোলন একটি স্বপ্নের বাংলাদেশ গঠনের আন্দোলন। তাই সব শ্রেণি-পেশার মানুষকে একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। জনসাধারণের ঐক্যবদ্ধ চেতনাই ভবিষ্যতের সঠিক দিকনির্দেশনা দেবে।

জামায়াত আমিরসুষ্ঠু নির্বাচনফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকুমিল্লা পথসভা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াত অটল থাকবে এবং যেকোনো মূল্যেই জনগণের অধিকার ফিরিয়ে আনবে।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

ভোরের অন্ধকারে ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

ভোরের অন্ধকারে ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

ডিজিটাল মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ, পাবেন যারা

ডিজিটাল মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ, পাবেন যারা

এ সম্পর্কিত আরও পড়ুন

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

বর্তমান বিএনপি সরকারকে দেশের জনগণ আর ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে পথে পথে তারা যে জনসমর্থন পেয়েছেন, তাতে স্পষ্ট হয়েছে যে জনগণ বর্তমান সরকারকে আর ছাড় দেবে না। তিনি

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

জামায়াত ঘোষিত লং মার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের ফলে জনভোগান্তি ও জ্বালানিসংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান দাবি করেন, জামায়াত ঘোষিত লং মার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা কেন দেশের বাইরে থাকবেন, তিনি যেন দেশে ফিরে আসেন। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, যত চোর

বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লংমার্চে বাধা দেওয়া হলে ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম

বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: শফিকুর রহমান

বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: শফিকুর রহমান

জনগণের অধিকার আদায়ের জন্য ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে