বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬১৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

ডাসারে আ.লীগ নেতার বিরুদ্ধে কালভার্টের মুখ ভরাটের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০:২৩

শেয়ার করুনঃ
ডাসারে আ.লীগ নেতার বিরুদ্ধে কালভার্টের মুখ ভরাটের অভিযোগ

মাদারীপুরের ডাসারে বালু দিয়ে সরকারী জায়গা ও কালভার্টের মুখ ভরাট করার অভিযোগ উঠেছে সৈয়দ আবুল বাশার নামে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। সে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি । জমি ভরাট ও কালভার্টের মুখ ভরাটে পানি প্রবাহ ও কৃষি উৎপাদন মারাত্ত্বকভাবে ব্যহত হবে বলে ধারনা করছে স্থানীয়রা।

পাশাপাশি কয়েক একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে কালভার্টটির মুখ আটকে রাখা হলে। সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন।   

আরও

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

 

স্থানীয়রা জানায়, মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের খান্দলী বাঁশতলা চৌরাস্তা  মোড়ে নিজের মালিকানা জায়গা ভরাট করার সাথে সাথে সড়ক ও  সওজের সরকারী জায়গা ও পানি প্রবাহের জন্য তৈরী করা কালভার্টের মুখ (পূর্ব পাশ) বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আবুল বাশারের বিরুদ্ধে। 

চলতি সপ্তাহে তার বালু ভরাটের বিষয়টি নিয়ে স্থানীয় ও প্রশাসনের মধ্যে চলছে আলোচনা সমালোচনার ঝড়। আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে বিষয়টি। গত কয়েক বছর আগে পাথুরিয়া পার হইতে ডাসার পর্যন্ত সড়ক ও জনপথ রাস্তাটি তৈরি করে কিন্তু নিম্নাঞ্চল হওয়ায় এলাকাটি সামান্য বৃষ্টি হলেই প্রতি বছর বিশেষ করে বর্ষা মৌসুমে হাজার হাজার একর কৃষি জমি প্লাবিত হয় ফলে আশপাশের বাড়িঘর তলিয়ে যেতে থাকে এবং পানির চাপে রাস্তায় ফাটলের সৃষ্টি হয় বিধায় সড়ক ও জনপথ বিভাগ মাদারীপুর বাশতলা মোড় সংলগ্ন একটি কার্লভাট নির্মান করে এতে করায় জনগণের দুঃখ দুর্দশা লাঘব হয়।

আরও

কালভার্ট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

যমুনা এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন বিলম্ব

যমুনা এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন বিলম্ব

 কিন্তু সে কালভার্টটির মুখ ভরাট করায় সেই পুরনো দূর্ভোগের দিন আবার শুরু হবে।  কয়েকটি গ্রাম ও কয়েকশ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারেও বলে জানায় স্থানীয়রা। জমি ভরাটকরী জেলা আওয়ামী লীগের নেতা ও স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। 

এক সময়ে আর্থিক সংকটে থাকলেও আওয়ামী লীগের আমলে প্রচুর অর্থের মালিক হয়ে যান এ নেতা। সরকারী জমিই শুধু নয় মাদারীপুর শহরে তার নিজ ক্রয়কৃত সম্পত্তি যতটুকু তার চেয়ে বেশি জমি দখল করে স্থাপনা করার কথাও জানা যায়। কালভার্টের মুখ বন্ধ করলেও পানি চলাচলের জন্য ৫ ইঞ্চি প্লাস্টিকের পাইপ দেয়া হয়েছে বলে জানান ঐ আওয়ামী লীগ নেতা। 

এছাড়া সব অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানায় তাকে নিষেধ করার পরেও রাতের আধারে অবৈধ ড্রেজার দিয়ে বালু ভরাট করা হয়। উপজেলা প্রশাসন বলছে জন দূর্ভোগ এড়াতে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।

স্থানীয় এক আওয়ামী লীগ নেতা  জানান, সে সব সময়ই ক্ষমতা দেখায়। রাজনীতি করলে জনগণের কথাও ভাবতে হয়। সরকারি জমি ভরাট করার অধিকার তার নেই। মাদারীপুরের শকুনি এলাকায় তার যতটুকু জমি আছে তার চেয়ে বেশি জমি দখল করে স্থাপনার করেছে। যাদের জায়গা দখল করেছে তারা নিরহ বলে মুখ খুলতে সাহস পায়নি  বলেও শুনেছি। এখনো সময় আছে সমস্যাগুলো সমাধানের।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রাজিব হোসেন নামে একজন বলেন, টাকা সম্পদ মানুষের কত লাগে। এক সময় কিছু ই ছিল না। এখন অনেক হইছে। তার পরও সরকারি জমি আর কালভার্ট দখল করার কোন প্রয়োজন আছে নাকি?  প্রশাসন কয়েক দিন পরে থেমে যাবে, দেখেও না দেখার ভান করবে। আস্তে আস্তে সরকারী জমি ও খাল সব ভরাট হয়ে যাবে যদি এখন ব্যবস্থা না নেয়া হয়। 

আ. খালেক নামে একজন বলেন, সরকারি জমিসহ অবৈধ ড্রেজার দিয়ে জায়গা ভরাট করা হলো। সরকারি প্রকল্পের কালভার্টের মুখ আটকে দিল কেউ দেখলো না? কেউ কি দেখার নাই। যখন কৃষি উৎপাদন বন্ধ হয়ে যাবে পানির অভাবে তখন কৃষক বুঝবে। তাদের তো কোন ক্ষতি হবে না হবে গরিবের। প্রশাসন নেতার নাকি জনগণের তা এবার প্রমান হবে। 

কাজী বাকাই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মিসেস রানু বেগম বলেন, অবৈধভাবে একজন সুবিধা ভোগ করে শত শত মানুষের অসুবিধা হবে সেটা মেনে নেয়া যায় না, কৃষকের কথা চিন্তা করে দ্রুত কার্লভাটের মুখ খুলে দেয়ার দাবী জানান তিনি।

কাজীবাকাই ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা, মোঃ গোলাম মাওলা জানান, সড়ক ও জনপথের জমি ও কার্লভাটের মুখ বন্ধ না করার জন্য আমরা সৈয়দ আবুল বাশারকে মৌখিক ভাবে নিষেধ করলে রাতের অন্ধকারে তিনি এসব কাজ করেছেন, যেহেতু সড়ক ও জনপথের জামি তাই এই বিষয়ে তারাই প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন তবে কার্লভাটের মুখ বন্ধ করা ও অবৈধভাবে সরকারি সম্পতি ভরাট করার এখতিয়ার কারো নেই।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ আবুল বাশার বলেন,আমার জমি আমি ভরাট করছি।আশপাশের অনেকেই তো সরকারি জমি ভরাট করেছে। পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে। কিছু দিন পরে সব ভরাট হয়ে যাবে। যারা আমাকে গোপন শত্রু তারা বিষয়টি নিয়ে মেতেছে। প্রশাসন দেখুক আমি সরকারী জমি ভরাট করছি কিনা। তাদের জমি থাকলে ছেড়ে দিব। বিগত দিনে জেলার বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে তাই তাদের অনুসরণ করে আমিও কার্লভাটের মুখ বন্ধ করে দিয়েছি তাতে দোষের কিছু নেই যেহেতু এখানে আমার জমি রয়েছে।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন বলেন, বিষয়টি জানতে পেরে তাকে বলা হয়েছে সরকারী জমি ছেড়ে দিতে ও কালভার্টের মুখ খুলে দেয়ার জন্য। জন দূর্ভোগ কমাতে আমরা সচেষ্ট থাকবো। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাংক সহায়তায় রপ্তানি খাতে বড় সাফল্য পেল বাংলাদেশ

বিশ্বব্যাংক সহায়তায় রপ্তানি খাতে বড় সাফল্য পেল বাংলাদেশ

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

হবিগঞ্জে স্বাভাবিক পরিস্থিতিতে প্রত্যাহার হলো ১৪৪ ধারা

হবিগঞ্জে স্বাভাবিক পরিস্থিতিতে প্রত্যাহার হলো ১৪৪ ধারা

মিশরের দুমিয়াত বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ

মিশরের দুমিয়াত বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ

ইশরাকসহ নতুন সদস্যদের নিয়ে পুনর্গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বোর্ড

ইশরাকসহ নতুন সদস্যদের নিয়ে পুনর্গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বোর্ড

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা