মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ২০:২৫

শেয়ার করুনঃ
ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজ। শুক্রবার (৪ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, ইসরায়েলের অর্থনীতি আসলে একটি "গণহত্যার অর্থনীতি", যা আন্তর্জাতিক সহায়তা এবং করপোরেট মুনাফার ওপর নির্ভর করে চলছে। তাই এই সহায়তা বন্ধ করা এবং দেশটির ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে নিজের সর্বশেষ প্রতিবেদন উপস্থাপনকালে এ কথা বলেন তিনি।

আলবানিজ তার প্রতিবেদনের শিরোনাম দিয়েছেন, “From Economy of Occupation to Economy of Genocide”—যার অর্থ ‘দখলদারির অর্থনীতি থেকে গণহত্যার অর্থনীতি’। এতে তিনি দেখিয়েছেন, কিভাবে বিভিন্ন আন্তর্জাতিক করপোরেট প্রতিষ্ঠান ইসরায়েলের দখলদারি ও বসতি সম্প্রসারণে অংশ নিচ্ছে এবং লাভবান হচ্ছে।

আরও

সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন, প্রতিহত করার দাবি

সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন, প্রতিহত করার দাবি
প্রতিবেদনে বলা হয়, অস্ত্র নির্মাতা, প্রযুক্তি কোম্পানি, ভারী যন্ত্রপাতি প্রস্তুতকারী এবং ব্যাংকসহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই দমন-পীড়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। কেউ নজরদারির প্রযুক্তি সরবরাহ করছে, কেউ সরাসরি অবৈধ বসতি গঠনে সহায়তা করছে, আবার কেউ সামরিক সহিংসতা ও মানুষ হত্যা থেকে মুনাফা করছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, "রাজনৈতিক নেতারা যখন গাজায় রক্তপাত থামাতে ব্যর্থ হচ্ছেন, তখন করপোরেট প্রতিষ্ঠানগুলো এই হত্যাযজ্ঞ থেকে মুনাফা লুটছে।" তিনি জানান, গাজা যুদ্ধ শুরুর পর তেল আবিবের শেয়ার বাজারে দর বেড়েছে অন্তত ২০০ শতাংশ, যা প্রায় ২২ হাজার কোটি ডলারের সম্পদ বৃদ্ধি।

আলবানিজের ভাষায়, "একটি জাতি যখন ধ্বংস হচ্ছে, তখন আরেকটি জাতি সমৃদ্ধ হচ্ছে—এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে গণহত্যাও কারও কারও জন্য লাভজনক হয়ে দাঁড়িয়েছে।"

জাতিসংঘের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত, এবং স্কুল-হাসপাতালসহ বেসামরিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে ফিলিস্তিনের ৮৫ শতাংশ এলাকা ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বাণিজ্যিক ও আর্থিক সম্পর্কছিন্ন করার আহ্বানজাতিসংঘ বিশেষজ্ঞের
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ট্রাম্পের আহ্বানে সাড়া দিচ্ছে না বিশ্ব, যুক্তরাষ্ট্র নতুন সংকটে

ট্রাম্পের আহ্বানে সাড়া দিচ্ছে না বিশ্ব, যুক্তরাষ্ট্র নতুন সংকটে

সর্বশেষ সংবাদ

সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন, প্রতিহত করার দাবি

সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন, প্রতিহত করার দাবি

নোয়াখালীতে কাভার্ড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

নোয়াখালীতে কাভার্ড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

বিএনপি দেশ ও মানুষের উপকারের রাজনীতি করে: প্রধানমন্ত্রী

বিএনপি দেশ ও মানুষের উপকারের রাজনীতি করে: প্রধানমন্ত্রী

বরিশালে দুই প্রশাসকের দায়িত্ব গ্রহণ, উন্নয়ন অগ্রাধিকার

বরিশালে দুই প্রশাসকের দায়িত্ব গ্রহণ, উন্নয়ন অগ্রাধিকার

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন, প্রতিহত করার দাবি

সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন, প্রতিহত করার দাবি

সৌদি আরবের পূর্বাঞ্চলে দেড় ঘণ্টার ব্যবধানে ৩৭টি ড্রোন ধেয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে এসব ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। তবে ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে সৌদি আরবে নিযুক্ত

ট্রাম্পকে কঠোর হামলা চালিয়ে যেতে বললেন সৌদি যুবরাজ!

ট্রাম্পকে কঠোর হামলা চালিয়ে যেতে বললেন সৌদি যুবরাজ!

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা টানা ১৭ দিনে গড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলা সোমবার (১৬ মার্চ) পর্যন্ত অব্যাহত রয়েছে। চলতি মাসের শুরুর দিকে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানে এই সামরিক অভিযান শুরু হওয়ার পেছনে ইসরায়েল ও সৌদি আরবের চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিবেদনে বলা হয়, এই দুই দেশের

হরমুজ সংকট বিশ্বজুড়ে, এবার চীনের দ্বারস্থ ট্রাম্প!

হরমুজ সংকট বিশ্বজুড়ে, এবার চীনের দ্বারস্থ ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় চালু করতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেছেন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশার কথা জানিয়েছেন। ট্রাম্প বলেন, চলতি মাসের শেষ দিকে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ওই বৈঠকের আগেই তিনি চান চীন হরমুজ প্রণালি পুনরায় চালু করতে কার্যকর পদক্ষেপ নিক। মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, চীন তাদের প্রায়

ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ৫৪ ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা আইআরজিসির

ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ৫৪ ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা আইআরজিসির

ইসরায়েলের বিভিন্ন স্থানের লক্ষ্যবস্তুতে ৫৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। আইআরজিসি বলেছে, সাম্প্রতিক অভিযানে একাধিক ধরনের কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে খোররামশাহর সুপার-হেভি মিসাইল, যা দ্বৈত ওয়ারহেড বহনে সক্ষম। পাশাপাশি খায়বার-শাখান, কদর এবং এমাদ ক্ষেপণাস্ত্রও হামলায় ব্যবহৃত হয়েছে। বিপ্লবী

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু হত্যার খবর সম্পূর্ণ ভুয়া: ইসরায়েল

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু হত্যার খবর সম্পূর্ণ ভুয়া: ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে তার কার্যালয়। শনিবার তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, তাদের এক সাংবাদিক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে’ দাবির বিষয়ে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। দপ্তরটির পক্ষ থেকে বলা হয়,