
প্রকাশ: ১ নভেম্বর ২০২২, ২১:৫১

প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পালিত হলো জাতীয় যুব দিবস ২০২২ ।দিবসটি উপলক্ষ্যে ১ নভেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুব এবং যুব নারীদের মাঝে ঋণের চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে । সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান এর পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবির। এরপর একে একে বক্তব্য রাখেন সাংবাদিকদের পক্ষে মোঃ দেলোয়ার হোসেন, হরিনাথপুর যুব জাগরণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম আকন, যুব উদ্যোক্তা মোস্তফা ইকবাল পলাশ দেওয়ান, যুব নারী উদ্যোক্তা আয়েশা আক্তার।
আলোচনা সভার শেষে ১১জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব নারীর মাঝে ৪ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে পোশাক তৈরিতে তিনজন মাহমুদা, ফাইজুন নেছা, সুখী প্রত্যেকে ৪০ হাজার টাকা। মুরগি পালনে ছয়জনের মধ্যে দুজন মনি, মোস্তফা ইকবাল পলাশ পেয়েছেন ৫০ হাজার টাকা করে, বাকী চারজন নাজমুন নাহার, ইসরাত জাহান শ্রাবণী, ফজিলাতুননেছা, মোসাঃ ইতি আক্তার প্রত্যেকে পেয়েছেন ৪০ হাজার টাকা।

ব্লক ও বাটিকে হোসেনেয়ারা বেগম ৫০ হাজার টাকা, মৎস্য প্রশিক্ষণে মোঃ আনোয়ার হোসেনকে ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন সহ বিভিন্ন দপ্তরেরকর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, গণমাধ্যমকর্মী ও প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব নারীগণ ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি