
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৬

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে অবিশ্বাস ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের অভিযোগ তুলেছে বিএনপি। তবে জামায়াত এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে।
