প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৫:৫০

ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজাপুর থেকে ১০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২ হাজার ১৫০ টাকা এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দুই উপজেলার পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
