
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৭:১২

মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অনৈতিক সুবিধা না পেলে সাংবাদিকদের একাংশ পুলিশকে ‘অকার্যকর’ বলে সংবাদ প্রকাশ করেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি অভিযোগ করেন, কিছু সাংবাদিক মাদকের বিরুদ্ধে কথা না বলে গোপনে টাকা নেন। সেই অর্থ না পেলে পুলিশের কার্যকারিতা নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করেন।
